ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

জাবি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি তাওহীদ, সম্পাদক ওসমান

জাবি প্রতিনিধি

জাবি প্রতিনিধি

ফেব্রুয়ারি ২৩, ২০২৬, ০৪:১৮ পিএম

জাবি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি তাওহীদ, সম্পাদক ওসমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের ২০২৬-২৭ কার্যকরী পরিষদ নির্বাচনে সভাপতি পদে ‘আমার দেশ’ পত্রিকার প্রতিনিধি এস এম তাওহীদ ও সাধারণ সম্পাদক পদে ‘দৈনিক যায়যায়দিন’ এর প্রতিনিধি ওসমান সরদার নির্বাচিত হয়েছেন। 

সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।

নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. আব্দুল হালিম এই ফলাফল ঘোষণা করেন। এর আগে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জাবি প্রেসক্লাব কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচনে অন্যান্য পদে নির্বাচিতরা হলেন- সহ-সভাপতি শাহরিয়ার আলম, যুগ্ম-সম্পাদক আহসান হাবীব, কোষাধ্যক্ষ মো. মিজানুর রহমান, দপ্তর সম্পাদক রবিউল ইসলাম এবং গ্রন্থাগার ও প্রকাশনা সম্পাদক আলী হাসান মর্তূজা। এছাড়া কার্যকরী সদস্য পদে রাশেদুল ইসলাম ও মো. নিশান খান নির্বাচিত হয়েছেন।

ফলাফল ঘোষণার পর অধ্যাপক ড. মো. আব্দুল হালিম বলেন, একটি উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আশা করি নবনির্বাচিত কমিটি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সঠিকভাবে উপস্থাপন করবে।

নির্বাচন পরিচালনায় সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী অধ্যাপক শায়লা শারমিন সেতু ও সহকারী অধ্যাপক ইসতিয়াক রায়হান। এ সময় নির্বাচন কমিশন সচিব শিহাব উদ্দিনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জেএইচআর

Link copied!