ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

জবিতে সাধারণ শিক্ষার্থীদের জন্য ছাত্রদলের মাসব্যাপী ইফতার আয়োজন

জবি প্রতিনিধি

জবি প্রতিনিধি

ফেব্রুয়ারি ২৫, ২০২৬, ০৯:৩৩ পিএম

জবিতে সাধারণ শিক্ষার্থীদের জন্য ছাত্রদলের মাসব্যাপী ইফতার আয়োজন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের জন্য মাসব্যাপী ইফতার কর্মসূচি শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা। 

বুধবার পবিত্র রমজানের সপ্তম দিনে বিশ্ববিদ্যালয়ের কলা ভবন প্রাঙ্গণে এই আয়োজনের শুভ সূচনা করা হয়।

ইফতারে অংশগ্রহণকারী ১৯ ব্যাচের শিক্ষার্থী তৌহিদুল ইসলাম বলেন, মেসে থেকে পড়াশোনা করি, অনেক সময় একা ইফতার করতে ভালো লাগে না। আবার ইফতারির আয়োজন করাটাও বেশ ঝামেলার। ক্যাম্পাসে ছাত্রদলের এই আয়োজনের কথা শুনে আসলাম। সবার সাথে বসে ইফতার করতে পেরে খুব ভালো লাগছে বলে তিনি জানান।

জবি শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য ও জকসু কার্যনির্বাহী সদস্য সাদমান আমিন সাম্য বলেন, পবিত্র রমজানে অনেক শিক্ষার্থী পরিবার ছেড়ে ক্যাম্পাসে অবস্থান করেন। তাঁদের এই ত্যাগের প্রতি সম্মান জানিয়ে এবং রমজানের বরকত ভাগ করে নিতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। ইনশাআল্লাহ, মাসব্যাপী আমাদের এই ইফতার আয়োজন অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক বলেন, ছাত্রদল সবসময় সাধারণ শিক্ষার্থীদের অধিকার ও কল্যাণে কাজ করে। অনেক শিক্ষার্থী মেসে বা হলে থেকে কষ্ট করে পড়াশোনা করেন, তাঁদের অনেকের জন্যই মানসম্মত ইফতার নিশ্চিত করা কঠিন হয়ে পড়ে। সাধারণ শিক্ষার্থীদের সেই কষ্টের কথা বিবেচনা করেই এই মাসব্যাপী ইফতারের আয়োজন করা হয়েছে বলে তিনি জানান।

জেএইচআর

Link copied!