ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

এসএসসির উত্তরপত্র পাঠানো নিয়ে নতুন নির্দেশনা

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

এপ্রিল ২৮, ২০২৬, ১০:২০ পিএম

এসএসসির উত্তরপত্র পাঠানো নিয়ে নতুন নির্দেশনা

এসএসসি পরীক্ষার উত্তরপত্র ও ওএমআর শিট শিক্ষা বোর্ডে পাঠানোর ক্ষেত্রে নতুন কঠোর নির্দেশনা জারি করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। এখন থেকে সকল পরীক্ষা কেন্দ্রকে বাধ্যতামূলকভাবে নির্ধারিত ‘কমলা’ রঙের কাপড়ের প্যাকেট ব্যবহার করতে হবে। মঙ্গলবার বোর্ডের এক জরুরি বিজ্ঞপ্তিতে কেন্দ্র সচিবদের এই নির্দেশ দেওয়া হয়।

বোর্ডের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নিয়ম অনুযায়ী ওএমআর ও উত্তরপত্র ডাকযোগে পাঠানোর জন্য কমলা রঙের কাপড় ব্যবহারের বিধান রয়েছে। কিন্তু সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, অনেক কেন্দ্র এই নিয়ম না মেনে সাদা কাপড়ের প্যাকেট ব্যবহার করছে। এতে উত্তরপত্র ব্যবস্থাপনা ও প্রশাসনিক কাজে জটিলতা সৃষ্টি হচ্ছে। এই বিশৃঙ্খলা এড়াতে এবং কাজের গতি বাড়াতে রঙের বিষয়টি কঠোরভাবে অনুসরণের নির্দেশ দিয়েছে বোর্ড কর্তৃপক্ষ।

উল্লেখ্য, গত ২১ এপ্রিল থেকে সারাদেশে ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। এ বছর ১৮ লাখ ৫৩ হাজারেরও বেশি শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে।

বোর্ডের পূর্বনির্ধারিত রুটিন অনুযায়ী, আগামী ২০ মে পর্যন্ত লিখিত বা তত্ত্বীয় পরীক্ষা চলবে। এরপর ৭ জুন থেকে ব্যবহারিক পরীক্ষা শুরু হয়ে তা ১৪ জুন পর্যন্ত চলমান থাকবে। বোর্ড কর্তৃপক্ষ এই নতুন নির্দেশনাটিকে ‘অতীব জরুরি’ হিসেবে গণ্য করার জন্য সকল কেন্দ্র সচিবকে অনুরোধ জানিয়েছে।

জেএইচআর

Link copied!