ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

ডিআইইউতে নতুন ডিন ও প্রক্টর নিয়োগ

আবুল খায়ের, ডিআইইউ

আবুল খায়ের, ডিআইইউ

মে ১৬, ২০২৬, ০৮:২০ পিএম

ডিআইইউতে নতুন ডিন ও প্রক্টর নিয়োগ

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)-তে প্রশাসনিক কাঠামোয় পরিবর্তন আনা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কলা ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন এবং প্রক্টর পদে নতুন নিয়োগ দিয়েছে কর্তৃপক্ষ। সিদ্ধান্ত অনুযায়ী, দীর্ঘদিনের প্রক্টর অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেনকে কলা ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে এবং ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মো. আবুল কালাম আজাদকে নতুন প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

শনিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ট্রাস্টি বোর্ডের সিদ্ধান্তের পর সিন্ডিকেট সভায় এ নিয়োগ অনুমোদন করা হয়।

অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন দীর্ঘ তিন বছরের বেশি সময় ধরে প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি তিনি প্রভোস্ট হিসেবেও দায়িত্বে ছিলেন। নতুন নিয়োগের পর তিনি এখন থেকে কলা ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করবেন।

অন্যদিকে, নতুন প্রক্টর অধ্যাপক ড. মো. আবুল কালাম আজাদ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক শৃঙ্খলা ও সার্বিক প্রক্টোরিয়াল কার্যক্রম দেখভাল করবেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, এটি একটি নিয়মিত প্রশাসনিক রদবদল।

এএন

Link copied!