ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের সঙ্গে সিইসির একান্ত বৈঠক

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

সেপ্টেম্বর ১, ২০২৫, ০৩:১৯ পিএম

মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের সঙ্গে সিইসির একান্ত বৈঠক

নির্বাচন কমিশনে এসেছেন মার্কিন দূতাবাসের চার্জ দ্যা অ্যাফেয়ার্স ও ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন। তিনি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে একান্ত বৈঠকে বসেছেন। বর্তমান কমিশন দায়িত্ব নেওয়ার পর এটিই মার্কিন দূতাবাসের সঙ্গে প্রথম বৈঠক হতে যাচ্ছে সিইসির।

সোমবার দুপুর ২টা ২০ মিনিটে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কক্ষে প্রবেশ করেন মার্কিন দূতাবাসের চার্জ ডি অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসনের তিন সদস্যের প্রতিনিধিদল। তবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সিইসি ছাড়া অন্য কোনো কর্মকর্তা এই বৈঠকে উপস্থিত ছিলেন না।

ইসি জানায়, সোমবার প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে বসছেন মার্কিন দূতাবাসের এই কর্মকর্তা। এর আগে, গত বৃহস্পতিবার বৈঠকটি হওয়ার কথা থাকলেও আগারগাঁওয়ে ছাত্র আন্দোলনের জন্য নিরাপত্তার কারণে বৈঠকটি বাতিল করা হয়েছিল।

৫ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর এটিই হচ্ছে মার্কিন দূতাবাসের সঙ্গে প্রথম বৈঠক।

জেএইচআর

Link copied!