ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬
ত্রয়োদশ সংসদ নির্বাচন

মনোনয়নপত্র জমার শেষ দিন কাল

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ২৮, ২০২৫, ০৯:২৫ পিএম

মনোনয়নপত্র জমার শেষ দিন কাল

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের মনোনয়নপত্র দাখিলের সময়সীমা কাল সোমবার শেষ হচ্ছে। 

নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, রোববার (২৮ ডিসেম্বর) দুপুর আড়াইটা পর্যন্ত সারাদেশে মোট ২ হাজার ৭৮০ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে এখন পর্যন্ত মাত্র ৩১ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

রোববার বিকেলে নির্বাচন কমিশন সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিক বাসসকে এই তথ্য নিশ্চিত করেন। 

ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, আগামীকাল ২৯ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত রিটার্নিং কর্মকর্তা বা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে।

উল্লেখ্য, গত ১১ ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন জাতির উদ্দেশে ভাষণে নির্বাচনের এই তফসিল ঘোষণা করেন। পরবর্তীতে ১৮ ডিসেম্বর এক সংশোধিত প্রজ্ঞাপনের মাধ্যমে আপিল দায়ের ও নিষ্পত্তির সময়সূচিতে কিছুটা পরিবর্তন আনা হয়। সংবিধানের ৬৫ অনুচ্ছেদ অনুযায়ী সংসদ গঠন এবং গণপ্রতিনিধিত্ব আদেশ-১৯৭২ এর আলোকে এই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

ইসির সময়সূচি অনুযায়ী, ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। বাছাইয়ে বাদ পড়া প্রার্থীরা ৫ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত আপিল দায়ের করতে পারবেন এবং ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে সেই আপিল নিষ্পত্তি করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি এবং ২১ জানুয়ারি প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে। 

প্রতীক পাওয়ার পর ২২ জানুয়ারি থেকে প্রার্থীরা আনুষ্ঠানিক প্রচারণা শুরু করতে পারবেন। ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে।

ইএইচ

Link copied!