ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
হামিদুর রহমান

নাগরিক সেবা নিশ্চিত করাই হবে মূল কাজ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

ফেব্রুয়ারি ১, ২০২৬, ০৯:৪৪ পিএম

নাগরিক সেবা নিশ্চিত করাই হবে মূল কাজ

ঢাকা-৭ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী হামিদুর রহমান হামিদ বলেছেন, তিনি নির্বাচিত হলে তার মূল কাজ হবে নাগরিক সেবা বৃদ্ধি ও নিশ্চিত করা। 

রোববার তার নির্বাচনী এলাকা কামরাঙ্গীরচর থানার হাসপাতাল মাঠে জনসভা ও দোয়া মাহফিলে অংশ নিয়ে এ মন্তব্য করেন তিনি।

জনসভায় বক্তব্যে হামিদুর রহমান বলেন, ঢাকা-৭ এর মানুষ দীর্ঘ দিন ধরে গ্যাস সংকট, বিশুদ্ধ পানির অভাব ও ডেঙ্গুসহ নানা জনস্বাস্থ্য সমস্যায় ভুগছে। এসব সমস্যা সমাধান কোনো দয়া নয়, এগুলো মানুষের মৌলিক অধিকার। নির্বাচিত হলে এসব সংকট নিরসনে তিনি সুস্পষ্ট পরিকল্পনা বাস্তবায়ন করবেন।

তিনি আরও বলেন, তার ইশতেহারের মূল লক্ষ্য হবে প্রতিটি ঘরে নিরাপদ পানি নিশ্চিত করা, গ্যাস সংযোগে বৈষম্য দূর করা এবং ডেঙ্গু প্রতিরোধে কার্যকর ও স্থায়ী ব্যবস্থা গ্রহণ করা। কামরাঙ্গীরচরসহ ঢাকা-৭ এর প্রতিটি ওয়ার্ডে জনস্বাস্থ্য ও নাগরিক সেবা নিশ্চিত করাই তার প্রধান অঙ্গীকার।

জনসভা শেষে তিনি মাদরাসাতুন নূর আয়োজিত হাফেজ ছাত্রদের মাঝে পাগড়ি বিতরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এ সময় তিনি বলেন, দ্বীনি শিক্ষায় গড়ে ওঠা আলোকিত প্রজন্মই সমাজকে নৈতিকতা ও মানবিকতার পথে পরিচালিত করবে। হাফেজে কোরআনরা জাতির গর্ব, তাদের সম্মান ও মর্যাদা রক্ষা করা সবার দায়িত্ব।

দিনব্যাপী এ কর্মসূচিতে এলাকার সর্বস্তরের জনগণ, ধর্মীয় ব্যক্তিত্ব ও তরুণদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ করা যায়।

ইএইচ

Link copied!