ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

১১ দলীয় জোটের প্রার্থীকে হত্যাচেষ্টার অভিযোগ

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর প্রতিনিধি

ফেব্রুয়ারি ১, ২০২৬, ০৯:৪৭ পিএম

১১ দলীয় জোটের প্রার্থীকে হত্যাচেষ্টার অভিযোগ

গাজীপুর-২ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী আলী নাছের খানকে গাড়িচাপা দিয়ে হত্যাচেষ্টা ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন এনসিপি নেতারা। 

একই ঘটনায় এনসিপির গাজীপুর জেলা সদস্যসচিব আল আমিন আহত হয়েছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

রোববার সকালে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মো. তরিকুল ইসলাম জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগটি দাখিল করেন।

অভিযোগে বলা হয়, শনিবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের ‘শাপলা কলি’ মার্কার সমর্থনে একটি শোভাযাত্রা নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের পোড়াবাড়ী এলাকায় পৌঁছায়। এ সময় ধানের শীষের প্রার্থীর প্রচারের মাইক বহনকারী একটি অটোরিকশা শোভাযাত্রার গতি রোধ করে উচ্চস্বরে মাইক বাজাতে থাকে। উসকানিমূলক আচরণের একপর্যায়ে ধানের শীষের স্টিকারযুক্ত একটি প্রাইভেটকার ব্যবহার করে দুই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে গাড়িচাপা দিয়ে প্রাণনাশের চেষ্টা চালায় বলে অভিযোগে দাবি করা হয়।

গাজীপুর-২ আসনের বিএনপির প্রার্থী এম মঞ্জুরুল করিম বলেন, ‘এনসিপির প্রার্থীর জনসমর্থন নেই বলেই তিনি আলোচনায় আসতে মিথ্যা অভিযোগ করছেন। আমি একটি কর্মসূচি শেষে পোড়াবাড়ী বাজার হয়ে ফিরছিলাম। আমার সাথে থাকা কয়েকজন রাস্তার পাশে নামাজ আদায় করছিলেন। নামাজ শেষে তারা বের হলে আলী নাছের খানের সাথে তাদের সৌজন্য সাক্ষাৎ হয়। এখানে কোনো হুমকি বা গাড়িচাপার চেষ্টা হয়নি।’

গাজীপুর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলম হোসেন জানান, লিখিত অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এরই মধ্যে আলী নাছের খানের নিরাপত্তায় গানম্যান ও পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রয়োজনে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে।

ইএইচ

Link copied!