ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
ইসি সচিব

২৯৯ আসনে ব্যালট পৌঁছেছে, কেন্দ্রে মোবাইল নিষেধাজ্ঞার প্রজ্ঞাপন প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

ফেব্রুয়ারি ১০, ২০২৬, ০৩:১১ পিএম

২৯৯ আসনে ব্যালট পৌঁছেছে, কেন্দ্রে মোবাইল নিষেধাজ্ঞার প্রজ্ঞাপন প্রত্যাহার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সকল প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। দেশের ৩০০টি সংসদীয় আসনের মধ্যে যে ২৯৯টিতে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেগুলোর সবকটিতেই ইতিমধ্যে ব্যালট পেপার পৌঁছে গেছে। 

মঙ্গলবার দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিদেশি সাংবাদিকদের জন্য স্থাপিত মিডিয়া সেন্টার উদ্বোধনী অনুষ্ঠানে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশের ওপর যে বিতর্কিত বিধিনিষেধ আরোপ করা হয়েছিল, তা থেকে সরে এসেছে নির্বাচন কমিশন। 

ইসি সচিব বলেন, ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশের ওপর আরোপিত নিষেধাজ্ঞার প্রজ্ঞাপনটি আজই প্রত্যাহার করা হবে। ভোটাররা কেন্দ্রে ফোন নিয়ে যেতে পারবেন, তবে তা ব্যবহারের ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম মেনে চলতে হবে।

উল্লেখ্য, এর আগে ইসির এক বিজ্ঞপ্তিতে কেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন নিষিদ্ধ করা হয়েছিল, যা নিয়ে রাজনৈতিক দল ও সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছিল।

নির্বাচন পরিচালনার ক্ষেত্রে বিগত মাসগুলোর অভিজ্ঞতা তুলে ধরে সচিব আখতার আহমেদ বলেন, ২৯৯টি আসনের সবকটিতে ব্যালট পেপার ও নির্বাচনী সরঞ্জাম পাঠানো সম্পন্ন হয়েছে।

তিনি স্বীকার করেন যে, দায়িত্ব গ্রহণের পর থেকে সুষ্ঠু নির্বাচনের চেষ্টা করলেও শতভাগ শুদ্ধ ভোটার তালিকা প্রকাশ করা সম্ভব হয়নি। নতুন রাজনৈতিক দলগুলোর নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করা ছিল কমিশনের জন্য একটি বড় চ্যালেঞ্জ বলেও জানান তিনি। 

ডাকযোগে আসা ব্যালটগুলো গণনার প্রক্রিয়া কিছুটা সময়সাপেক্ষ হলেও কোনো অবস্থাতেই চূড়ান্ত ফলাফল প্রকাশে অতিরিক্ত বিলম্ব করা হবে না বলে তিনি আশ্বস্ত করেন।

এবারের নির্বাচন পর্যবেক্ষণে আন্তর্জাতিক গণমাধ্যম ও পর্যবেক্ষকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। ১১৫টি দেশের সাংবাদিকরা এই ঐতিহাসিক নির্বাচন ও গণভোটের সংবাদ সংগ্রহের জন্য আগ্রহ প্রকাশ করেছেন। ২১টি দেশের বিশেষ পর্যবেক্ষক দল ইতিমধ্যে ঢাকায় পৌঁছেছেন। ইইউ, কমনওয়েলথ ও ওআইসি-সহ বিভিন্ন সংস্থা মাঠপর্যায়ে তাদের কাজ শুরু করেছে।

আগামী ১২ ফেব্রুয়ারি ৩০০টি আসনের বদলে কেন ২৯৯টিতে ভোট হচ্ছে, তার ব্যাখ্যায় সচিব জানান, শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুতে ওই আসনের নির্বাচন স্থগিত করা হয়েছে। গণপ্রতিনিধিত্ব আদেশ (RPO) অনুযায়ী, এই আসনে পরবর্তীতে পুনরায় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। একই ব্যালট বক্সে সংসদ নির্বাচন এবং ‘জুলাই চার্টার’ বা সংবিধান সংস্কারের গণভোট—উভয় ভোটই ভোটাররা প্রদান করতে পারবেন।

এএন

Link copied!