ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ফিলিস্তিনের সমর্থনে ইতালিজুড়ে বিক্ষোভ

জাহিদ হাসান, ইতালি থেকে

জাহিদ হাসান, ইতালি থেকে

সেপ্টেম্বর ২৪, ২০২৫, ০৬:৪২ পিএম

ফিলিস্তিনের সমর্থনে ইতালিজুড়ে বিক্ষোভ

ইতালির বিভিন্ন শহরে হাজার হাজার শ্রমিক গাজা ও ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশে ব্যাপক ধর্মঘট ও বিক্ষোভ করেছেন। 

এ সময় গণপরিবহন, শিল্প-কারখানা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ খাতে আংশিক অচলাবস্থা সৃষ্টি হয়।

আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে জানা যায়, বুধবার (২৪ সেপ্টেম্বর) মিলান, রোম, নেপলস, তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শ্রমিক সংগঠনগুলো গণবিক্ষোভে অংশ নেয়। বিক্ষোভকারীরা গাজায় চলমান যুদ্ধ বন্ধের দাবি জানান এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

ধর্মঘটের কারণে ট্রেন, বাস ও মেট্রো সার্ভিস আংশিকভাবে বন্ধ থাকে। এছাড়া বিভিন্ন কারখানা ও কর্মস্থলে শ্রমিকরা কাজ বন্ধ রেখে সড়কে নেমে আসেন।

শ্রমিক সংগঠনের নেতারা বলেন, “গাজায় নিরীহ মানুষ হত্যার প্রতিবাদে আমরা রাজপথে নেমেছি। ফিলিস্তিনের মানুষের মুক্তির সংগ্রামে ইতালির শ্রমিকরা তাদের পাশে আছে।”

বিক্ষোভে অংশ নেওয়া আরেকজন শ্রমিক বলেন, “এই যুদ্ধ শুধু ফিলিস্তিনের নয়, এটি মানবতার বিরুদ্ধে যুদ্ধ। তাই মানবতার পক্ষে দাঁড়াতে আমরা ধর্মঘটে নেমেছি।”

এদিকে বিক্ষোভের কারণে মিলান ও রোমে যানজট সৃষ্টি হয় এবং দৈনন্দিন কাজে সাধারণ মানুষ ভোগান্তির সম্মুখীন হন। তবে ধর্মঘটকারীরা জানিয়েছেন, মানবতার প্রশ্নে সাময়িক অসুবিধা মেনে নেওয়া উচিত।

প্রসঙ্গত, গত কয়েক মাস ধরে ইতালিতে ফিলিস্তিন ইস্যুতে বিভিন্ন শ্রমিক ও সামাজিক সংগঠন বিক্ষোভ করে আসছে। এবার সেই বিক্ষোভ আরও বিস্তৃত আকার ধারণ করেছে।

ইএইচ

Link copied!