ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

মালয়েশিয়ায় ২৯০ বাংলাদেশি আটক

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুলাই ১৪, ২০২৬, ০১:২১ পিএম

মালয়েশিয়ায় ২৯০ বাংলাদেশি আটক

মালয়েশিয়ায় অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে দেশজুড়ে পরিচালিত অভিযানে ২৯০ বাংলাদেশিসহ ৫০৩ জন বিদেশি নাগরিককে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।

সোমবার (১৩ জুলাই) দেশটির ১৮টি স্থানে একযোগে এ অভিযান চালানো হয়। অবৈধভাবে বিদেশি কর্মী নিয়োগকারী প্রতিষ্ঠান এবং বিদেশিদের পরিচালিত ব্যবসাপ্রতিষ্ঠানকে লক্ষ্য করে অভিযানটি পরিচালিত হয়।

মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক জাকারিয়া শাবান জানান, অভিযানে ইমিগ্রেশন বিভাগ, জাতীয় নিবন্ধন বিভাগ, পুলিশ ও স্থানীয় সরকারের প্রায় ৮৭৬ জন কর্মকর্তা অংশ নেন। এ সময় নিয়োগকর্তা ও বিদেশি নাগরিকসহ মোট ২ হাজার ২৬০ জনের কাগজপত্র যাচাই করা হয়। পরে অভিবাসন আইন ভঙ্গের অভিযোগে ৫০৩ জনকে আটক করা হয়।

আটকদের মধ্যে সবচেয়ে বেশি ২৯০ জন বাংলাদেশি। এছাড়া রয়েছেন মিয়ানমারের ১০১ জন, ইন্দোনেশিয়ার ৬৬ জন, নেপালের ৩৮ জন, ভারতের ৩৬ জন এবং অন্যান্য দেশের ১০ জন নাগরিক। তাদের বয়স ২১ থেকে ৫২ বছরের মধ্যে এবং এদের মধ্যে ৯৫ জন নারী।

ইমিগ্রেশন বিভাগের তথ্য অনুযায়ী, আটক ব্যক্তিদের বিরুদ্ধে বৈধ কাগজপত্র ছাড়া অবস্থান, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও দেশে থাকা এবং ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগ রয়েছে। এছাড়া কয়েকজন নির্মাণ খাতের ভিসা নিয়ে অন্য খাতে কাজ করছিলেন বলেও তদন্তে উঠে এসেছে।

তদন্তের স্বার্থে আরও ১২০ জনকে বিশেষ নোটিশ দেওয়া হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নিতে বিভিন্ন ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে।

ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, মালয়েশিয়াজুড়ে অবৈধ অভিবাসনসংক্রান্ত দুই শতাধিক ‘হটস্পট’ চিহ্নিত করা হয়েছে, যার প্রায় অর্ধেকই ক্লাং ভ্যালি এলাকায় অবস্থিত।

এম জি

Link copied!