ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

কুয়েত প্রবাসীদের সতর্ক করল দূতাবাস

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুলাই ১৪, ২০২৬, ১২:১১ পিএম

কুয়েত প্রবাসীদের সতর্ক করল দূতাবাস

কুয়েতে বাংলাদেশের রাষ্ট্রদূত ও দূতাবাসের কর্মকর্তা পরিচয় ব্যবহার করে প্রবাসী বাংলাদেশিদের কাছ থেকে এককালীন পাসওয়ার্ড (ওটিপি) ও ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে একটি প্রতারক চক্র। এ ধরনের প্রতারণার বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ দূতাবাস, কুয়েত।

স্থানীয় সময় সোমবার (১৩ জুলাই) রাতে দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি একটি অসাধু চক্র হোয়াটসঅ্যাপে কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেনের ছবি প্রোফাইল হিসেবে ব্যবহার করছে। কখনও আবার দূতাবাসের কর্মকর্তা বা কর্মচারী পরিচয় দিয়ে বাংলাদেশের বিভিন্ন মোবাইল নম্বর থেকে কুয়েতে অবস্থানরত বাংলাদেশিদের হোয়াটসঅ্যাপ, ইমো, ভাইবারসহ বিভিন্ন অ্যাপের মাধ্যমে ফোন করা হচ্ছে। বিভিন্ন ধরনের সেবার কথা বলে তাদের কাছ থেকে এককালীন পাসওয়ার্ড (ওটিপি) ও অন্যান্য ব্যক্তিগত তথ্য সংগ্রহের চেষ্টা করা হচ্ছে।

দূতাবাস স্পষ্টভাবে জানিয়েছে, এসব বাংলাদেশি মোবাইল নম্বর রাষ্ট্রদূতের নয় এবং কুয়েতে বাংলাদেশ দূতাবাসে কর্মরত কোনো কর্মকর্তা বা কর্মচারীর ব্যবহৃত নম্বরও নয়।

এ ছাড়া দূতাবাস জানায়, বাংলাদেশ দূতাবাস, কুয়েত কখনোই ফোন করে কোনো ধরনের সেবার নামে এককালীন পাসওয়ার্ড (ওটিপি), ব্যক্তিগত তথ্য বা সেবাসংক্রান্ত কোনো অর্থ পরিশোধের অনুরোধ করে না।

এ অবস্থায় কুয়েতে বসবাসরত সব প্রবাসী বাংলাদেশিকে এ ধরনের ফোনকল বা বার্তায় বিভ্রান্ত না হওয়ার এবং কোনো অবস্থাতেই এককালীন পাসওয়ার্ড (ওটিপি) বা ব্যক্তিগত তথ্য শেয়ার না করার আহ্বান জানিয়েছে দূতাবাস। একই সঙ্গে প্রতারক চক্রের অপতৎপরতা সম্পর্কে সর্বদা সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

এম জি

Link copied!