ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

দেশে ফিরলেন লিবিয়ায় আটকে পড়া ১৭৪ বাংলাদেশি

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুন ১, ২০২৬, ০২:৩১ পিএম

দেশে ফিরলেন লিবিয়ায় আটকে পড়া ১৭৪ বাংলাদেশি

লিবিয়ায় আটক অবস্থায় থাকা ১৭৪ জন অনিয়মিত বাংলাদেশি নাগরিক আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)এর বিশেষ সহায়তায় স্বেচ্ছায় দেশে ফিরে এসেছেন।

সোমবার ভোরে লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে তাদের দেশে ফেরত পাঠানো হয়। ফ্লাইটটি লিবিয়ার বুরাক এয়ারের একটি উড়োজাহাজের মাধ্যমে পরিচালিত হয়, যার নির্ধারিত আগমন সময় ছিল ভোর ৫টা ১০ মিনিটে। ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস এবং আইওএম এর যৌথ উদ্যোগে এই প্রত্যাবাসন কার্যক্রম সম্পন্ন হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতায় লিবিয়া সরকারও এ প্রক্রিয়ায় প্রত্যক্ষভাবে সহায়তা করে।

প্রাথমিক তথ্যে জানা গেছে, ফেরত আসা এসব বাংলাদেশির অধিকাংশই অবৈধভাবে সমুদ্রপথে ইউরোপ যাওয়ার উদ্দেশ্যে দালালচক্রের প্ররোচনায় বিভিন্ন সীমান্ত দিয়ে লিবিয়ায় প্রবেশ করেছিলেন। পরে সেখানে অবস্থানকালে অনেকেই মানবপাচারকারী চক্রের হাতে অপহরণ ও নির্যাতনের শিকার হন বলে অভিযোগ রয়েছে।

বিমানবন্দরে পৌঁছানোর পর সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও আইওএম এর কর্মকর্তারা প্রত্যাবাসিত নাগরিকদের স্বাগত জানান। এ সময় অবৈধ অভিবাসন বিষয়ে জনসচেতনতা বাড়াতে লিবিয়ার অভিজ্ঞতা শেয়ার করার আহ্বান জানানো হয়।

মানবিক সহায়তার অংশ হিসেবে আইওএম প্রত্যাবাসিত প্রত্যেক ব্যক্তিকে বাড়ি ফেরার জন্য প্রয়োজনীয় অর্থ সহায়তা, খাদ্যসামগ্রী, প্রাথমিক চিকিৎসা এবং সাময়িক আশ্রয়ের ব্যবস্থা প্রদান করে।

কর্তৃপক্ষ জানিয়েছে, লিবিয়া ও আফ্রিকার বিভিন্ন আটককেন্দ্রে থাকা অন্যান্য অনিয়মিত বাংলাদেশিদেরও পর্যায়ক্রমে দেশে ফেরত আনার কার্যক্রম চলমান রয়েছে।

এম জি

Link copied!