ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

রিলস করতে যেয়ে বুঝলাম কিছু মানুষ আর মানুষ নেই: শ্রাবন্তী

বিনোদন ডেস্ক

নভেম্বর ৪, ২০২২, ০৩:১৯ পিএম

রিলস করতে যেয়ে বুঝলাম কিছু মানুষ আর মানুষ নেই: শ্রাবন্তী

মার্কিন মুলুকে থাকলেও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনুরাগীদের প্রতিনিয়ত নিজের খবরাখবর জানান মডেল-অভিনেত্রী ইপসিতা শবনম শ্রাবন্তী। তবে শুক্রবার (৪ নভেম্বর) আক্ষেপের সুরে এই অভিনেত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্ট দিয়েছেন।

তিনি লেখেন, আমি মিডিয়াতে কাজ করি না আজ প্রায় ১৪ বছর হয়ে গেল। বাচ্চাদের স্কুলে দিয়ে এসে যখন ভালো লাগে, একটু রিলস বানাই। আমার ভালোই লাগে। অনেকটা দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো। অভিনয়তো করতে পারি না অনেক ঝামেলার কারণে। তাই একটু রিলস করতে ভালোই লাগে। কিন্তু এই এক রিলস করতে যেয়ে বুঝলাম কিছু কিছু মানুষ আর মানুষ নেই।

তিনি আরও লেখেন, এতো নোংরা হতে পারে এটা ভাবতেই কষ্ট হয়। আহারে তোরা কবে মানুষ হবি ভাই। কিছু মেয়েদের মন্তব্য পড়লে আমি ভাষা খুঁজে পাই না। ফেক প্রোফাইল থেকে মন্তব্য করে। যদিও এসব পাত্তা দেই না, কিন্তু হাসি পায় আর ভাবি কত নিচে নামতে পারে মানুষ। ভাই ও বোনেরা, আমি আপনাদের আগেও নাই, পিছেও নাই। খুব সহজ জীবন আমার দুই সন্তান নিয়ে। আমি কারও ক্ষতি করতে চাই না, করবও না। তাই দয়া করে প্রার্থনা করুন আমার জন্য।

এবি

Link copied!