ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

মেয়েকে নিয়ে কাজী শুভর গান-ভিডিও

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

নভেম্বর ৯, ২০২২, ০১:৪৩ এএম

মেয়েকে নিয়ে কাজী শুভর গান-ভিডিও

সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী কাজী শুভ। বিশেষ করে লোকগান গেয়ে বেশ খ্যাতি পেয়েছেন তিনি। ‘সোনা বউ’ সিরিজের কয়েকটি গান ‘মন পাজরে’, ‘বউ এনে দে’, ‘সারাটি জনম’, ‘এত কাছে’সহ আরও অসংখ্য গানের মাধ্যমে শ্রোতাদের মন কেড়েছেন এই গায়ক।

এবার নিজের মেয়েকে নিয়ে গান করেছেন কাজী শুভ। যার শিরোনাম ‘কন্যারে আমার’। এর কথা ও সুর করেছেন আরিফ হোসেন বাবু। সংগীতায়োজন করেছেন আহাম্মেদ সজীব। ইয়াসিন বিন আরিয়ান চিত্রগ্রহণে গানটির ভিডিও পরিচালনা করেছেন পাভেল মাহমুদ জয়।

মজার বিষয় হলো, এই গানের ভিডিওতে শুভর সঙ্গে অভিনয় করেছেন তার মেয়ে পূর্ণতা। এবারই প্রথম বাবা-মেয়ের সম্পর্ক নিয়ে গান করেছেন এই গায়ক। ভিডিওতেও হাজির হচ্ছেন মেয়েকে নিয়ে। আর পুরো বিষয়টি নিয়ে বেশ উচ্ছ্বসিত তিনি।

কাজী শুভ বলেন, ‘এটা আমার জন্য আজীবন মনে রাখার মতো একটা অনুভূতি। বাপ-মেয়ে যখন গানটির ভিডিও করছিলাম অন্যরকম এক আনন্দ হচ্ছিল। দিয়াবাড়ি, মিরপুরসহ কিছু এলাকায় ভিডিওর শুটিং হয়েছে।

এর আগে বাবা-মেয়ের সম্পর্ক আর ভালোবাসাকে কেন্দ্র করে গানটি তৈরি করি। আশা করছি কাজটি সংগীতপ্রেমীরা পছন্দ করবেন।’

শুভ আরও জানান, আগামী ১৪ নভেম্বর ইউটিউবে নিজ চ্যানেল ‘কাজী শুভ অফিসিয়াল’ থেকে ‘কন্যারে আমার’ অবমুক্ত করবেন তিনি।

Link copied!