ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ফেসবুকে ঝড় তুললেন পরিমনি: বললেন ‘৬ মাস আওয়ামী লীগ, ৬ মাস বিএনপি’

বিনোদন প্রতিবেদক, ঢাকা

বিনোদন প্রতিবেদক, ঢাকা

সেপ্টেম্বর ৫, ২০২৫, ০৮:০০ পিএম

ফেসবুকে ঝড় তুললেন পরিমনি: বললেন ‘৬ মাস আওয়ামী লীগ, ৬ মাস বিএনপি’

ঢাকাই সিনেমার বিতর্কিত নায়িকা পরিমনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আবারও সরাসরি মন্তব্য করেছেন। নাম উল্লেখ না করে কাউকে ‘পল্টিবাজ’ ও ‘সুবিধাবাদী’ হিসেবে কটাক্ষ করেছেন এই অভিনেত্রী।

শুক্রবার সন্ধ্যা ৬:৫৪ মিনিটে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, “আগে ছিল ৬ মাস হিন্দু, ৬ মাস মুসলিম। এখন ৬ মাস আওয়ামী লীগ, ৬ মাস বিএনপি। পল্টিবাজ, সুবিধাবাদি কারে বলে দিদি কিন্তু দেখিয়ে দিলেন। বাপরে বাপ কি জিনিস এটা।” পোস্টের শেষে তিনি ‘বিষাক্ত’ চিহ্ন হিসেবে মাথার খুলি এবং ব্যাঙের ইমোজি ব্যবহার করেছেন। তবে মন্তব্যের উদ্দেশ্য স্পষ্ট করেননি।

পোস্টটি প্রকাশের সঙ্গে সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়েছে। কমেন্টবক্সে কেউ কেউ ধারণা করছেন, এতে ঢাকাই সিনেমার আরেক জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাসকে ইঙ্গিত করা হয়েছে। 

নয়ন মুদক মন্তব্য করেছেন, “নামটা অপু বিশ্বাস না হয়ে অপু অবিশ্বাস হওয়া উচিত ছিল।” আমান উল্লাহ আমান লিখেছেন, “অপু বিশ্বাসকে ধুয়ে দিলেন।”

সানাউল করিম নামের একজন কমেন্টে উল্লেখ করেছেন, “আওয়ামী লীগ অনেক বছর ক্ষমতায় থাকায় নৌকায় হাইব্রিড নেতার দখলে চলে গিয়েছিল। অপু বিশ্বাসের মত কিছু ব্যক্তির কাছে জিম্মি হয়ে গিয়েছিল প্রকৃত আওয়ামী লীগের নেতাকর্মীরা। আজকে আবারো প্রমাণ হয়েছে।”

ইএইচ

Link copied!