ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

আবারও শাকিব খানের নায়িকা হচ্ছেন ইধিকা

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

অক্টোবর ২৮, ২০২৫, ০৪:০৯ পিএম

আবারও শাকিব খানের নায়িকা হচ্ছেন ইধিকা

 শাকিব খানের বিপরীতে ‘প্রিয়তমা’ দিয়ে শুরু, এরপর ‘বরবাদ’-এও নিজস্ব অভিনয় দিয়ে ঢাকাই দর্শকের মন জয় করে নিয়েছেন কলকাতার ইধিকা পাল।  

সেই ধারাবাহিকতায় আবারও নতুন সিনেমায় জুটি বাঁধতে চলেছেন এই দুই শিল্পী। আসন্ন ঈদুল ফিতরের জন্য নির্মিত ‘প্রিন্স’ সিনেমাতে ফের শাকিবের সঙ্গে পর্দায় হাজির হতে যাচ্ছেন ইধিকা। সবকিছু ঠিকঠাক, এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা। 

প্রিন্স টিমের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, প্রায় ২৮ লাখ ভারতীয় রুপিতে ইধিকার সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে। তার মধ্যে ১৫ লাখ রুপি ইতিমধ্যে পরিশোধ করা হয়েছে। তবে আনুষ্ঠানিক ঘোষণা দিতে কিছুটা সময় নিতে চায় নির্মাতার টিম।

নব্বই দশকের ঢাকা শহরের আন্ডারওয়ার্ল্ডকে ঘিরে নির্মিত হচ্ছে ‘প্রিন্স’ সিনেমা। সিনেমাটি পরিচালনা করবেন আবু হায়াত। গল্প লিখেছেন মেজবাহ উদ্দিন সুমন, চিত্রনাট্য লিখেছেন তিনি নিজে এবং মোহাম্মদ নাজিম উদ্দিন। এদিকে শাকিব খান এখন ব্যস্ত রয়েছেন ‘সোলজার’ নিয়ে।

এতে তার বিপরীতে অভিনয় করছেন তানজিন তিশা। অন্যদিকে ইধিকা এখন লন্ডনে ‘প্রজাপতি ২’-এর শুটিং করছেন, যেখানে তার বিপরীতে রয়েছেন দেব।

জেএইচআর

Link copied!