ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

নাম থেকে খান পদবী মুছে ফেললেন রোজা

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

জানুয়ারি ১৯, ২০২৬, ০৩:১২ পিএম

নাম থেকে খান পদবী মুছে ফেললেন রোজা

ঠিক এক বছর আগে যুক্তরাষ্ট্রপ্রবাসী রূপসজ্জাশিল্পী রোজা আহমেদের সঙ্গে বিয়ের খবর জানিয়ে ভক্তদের চমকে দিয়েছিলেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান রহমান খান। তবে বছর না ঘুরতেই সেই সম্পর্কের ইতি টানার খবর এলো। সম্প্রতি তাহসান জানিয়েছেন, রোজার সঙ্গে বর্তমানে তিনি আর থাকছেন না, তাঁরা দুজন আলাদা হয়ে গেছেন।

শেষ আশাটুকুও ফুরিয়ে গেল বিচ্ছেদের খবরে ভক্তরা বিমর্ষ হলেও অনেকের মনে ক্ষীণ আশা ছিল যে হয়তো তাঁদের সম্পর্ক আবার জোড়া লাগবে। এর কারণ ছিল রোজার ইনস্টাগ্রাম প্রোফাইল। বিচ্ছেদের ঘোষণার পরও রোজা তাঁর অ্যাকাউন্টে তাহসানের সঙ্গে কাটানো স্মৃতিময় ছবিগুলো অক্ষত রেখেছিলেন। এমনকি নিজের নামের সঙ্গে ‘খান’ পদবীটিও সরাননি।

তবে সাম্প্রতিক পরিস্থিতি বলছে, দুজনের পথ এখন পুরোপুরি আলাদা। রোজা তাঁর ইনস্টাগ্রাম থেকে তাহসানের সব ছবি মুছে ফেলেছেন। শুধু তাই নয়, প্রোফাইলের নাম ‘রোজা আহমেদ খান’ থেকে ‘খান’ পদবীটি ছেঁটে ফেলে কেবল ‘রোজা আহমেদ’ রেখেছেন। তাঁর প্রোফাইলে এখন তাহসানের কোনো অস্তিত্ব নেই।

স্বল্প সময়ের সেই সংসার ২০২৫ সালের ৪ জানুয়ারি মাত্র চার মাসের পরিচয়ে বিয়ের পিঁড়িতে বসেছিলেন তাহসান ও রোজা। পেশাদার মেকআপ আর্টিস্ট রোজা আহমেদ দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে কাজ করছেন এবং নিউইয়র্কে তাঁর নিজস্ব একটি প্রতিষ্ঠান রয়েছে। বিয়ের খবরটি সে সময় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল।

তাহসানের অতীত ও বর্তমান এটি ছিল তাহসানের দ্বিতীয় বিয়ে। এর আগে ২০০৬ সালের ৩ আগস্ট তিনি অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। দীর্ঘ ১১ বছরের সেই সংসার ২০১৭ সালে ভেঙে যায়। সেই সংসারে তাহসানের আইরা তাহরিম খান নামে একটি কন্যাসন্তান রয়েছে। মিথিলার সাথে বিচ্ছেদের দীর্ঘ সময় পর রোজার সঙ্গে নতুন জীবন শুরু করলেও তা এক বছরের বেশি টিকল না।

জেএইচআর

Link copied!