ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

অবশেষে বিয়ের পিঁড়িতে বিজয়-রাশমিকা

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

ফেব্রুয়ারি ২৬, ২০২৬, ০৮:৩৪ পিএম

অবশেষে বিয়ের পিঁড়িতে বিজয়-রাশমিকা

দীর্ঘ আট বছরের প্রেমের সম্পর্কের অবসান ঘটিয়ে অবশেষে পরিণয়ে আবদ্ধ হলেন ভারতীয় সিনেমার জনপ্রিয় দুই তারকা বিজয় দেবরকোণ্ডা ও রাশমিকা মান্দানা।

 

বৃহস্পতিবার ভারতের রাজস্থানের উদয়পুরের একটি বিলাসবহুল হোটেলে অত্যন্ত গোপনীয়তার সাথে তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

পারিবারিক সূত্র জানায়, এদিন সকাল ও দুপুরে পৃথক দুই রীতিতে বিয়ের কাজ সম্পন্ন করেন এই তারকা যুগল। সকাল ১০টা ১০ মিনিটে বিজয়ের পরিবারের প্রথা অনুযায়ী তেলেগু রীতিতে প্রথম বিয়ে অনুষ্ঠিত হয়। এরপর বিকেল ৪টায় রাশমিকার জন্মস্থান কর্ণাটকের কুর্গ বা কোডাভা রীতিতে দ্বিতীয়বারের মতো সাতপাকে বাধা পড়েন তাঁরা।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, উদয়পুর থেকে ৫০ কিলোমিটার দূরে অবস্থিত আইটিসি মাম্য-সুভেনিয়ার হোটেলে এই রাজকীয় বিয়ের আয়োজন বসেছিল। বিয়ের আগের সংগীত অনুষ্ঠানে নিজেদের অভিনীত ‘গীতা গোবিন্দম’ ও ‘ডিয়ার কমরেড’ সিনেমার গানের তালে নাচতে দেখা যায় এই জুটিকে।

বিয়ের ভোজে ছিল আদ্যোপান্ত দক্ষিণী সংস্কৃতির ছোঁয়া। অতিথিদের কলাপাতায় হায়দ্রাবাদি দম বিরিয়ানি, অন্ধ্রপ্রদেশের বিশেষ মুরগির পদ ‘নাটু কোডি পুলুস’ ও কর্ণাটকের বিখ্যাত ‘পান্ডি কারি’ পরিবেশন করা হয়। মিষ্টি হিসেবে রাখা হয়েছিল ঐতিহ্যবাহী মহীশূর পাক।

অনুষ্ঠানে দুই পরিবারের সদস্য ছাড়াও চলচ্চিত্র জগতের ঘনিষ্ঠ বন্ধু নির্মাতা সন্দীপ রেড্ডি ভাঙ্গা, অভিনেতা রাহুল রবীন্দ্রন এবং অভিনেত্রী কল্যাণী প্রিয়দর্শন উপস্থিত ছিলেন। বিয়ে সম্পন্ন হলেও নবদম্পতি এখনো আনুষ্ঠানিকভাবে সামাজিক মাধ্যমে তাঁদের বিয়ের কোনো ছবি প্রকাশ করেননি।

জেএইচআর

Link copied!