ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

তিন দিনে ৩০ লাখের মাইলফলকের পথে ‘প্রেশার কুকার’

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

মার্চ ২৪, ২০২৬, ০৪:৫৯ পিএম

তিন দিনে ৩০ লাখের মাইলফলকের পথে ‘প্রেশার কুকার’

নির্মাতা রায়হান রাফী পরিচালিত নারীকেন্দ্রিক সিনেমা ‘প্রেশার কুকার’ প্রেক্ষাগৃহে দারুণ দাপট দেখাচ্ছে। ভিন্নধর্মী গল্পের এই সিনেমাটি মুক্তির পর থেকেই আয়ের দিক থেকে ক্রমশ এগিয়ে যাচ্ছে। বক্স অফিস ট্র্যাকার বিএমআর-এর তথ্য অনুযায়ী, মুক্তির প্রথম তিন দিনেই সিনেমাটির আয় প্রায় ৩০ লাখ টাকার কাছাকাছি পৌঁছে গেছে।

বিএমআর-এর দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, ‘প্রেশার কুকার’ প্রথম দিনে ৬.১২ লাখ টাকা আয় করে। দ্বিতীয় দিনে আয়ের পরিমাণ বেড়ে দাঁড়ায় ১১.০৪ লাখ টাকায় এবং তৃতীয় দিনে তা আরও বৃদ্ধি পেয়ে ১২.১৫ লাখ টাকা সংগ্রহ করে। সব মিলিয়ে মুক্তির প্রথম তিন দিনে সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ২৯.৩২ লাখ টাকায়।

মাল্টিপ্লেক্সগুলোতে সিনেমাটির জয়জয়কার চলছে। দর্শকদের ইতিবাচক রিভিউ ছড়িয়ে পড়ায় সিনেমাটি নিয়ে সাধারণ মানুষের মাঝে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। গতকাল তৃতীয় দিনে স্টার সিনেপ্লেক্সের ১৫টি এবং লায়ন সিনেমাসের ৩টি মিলিয়ে মোট ১৮টি শো চলেছে। এর মধ্যে ৮টি শো সম্পূর্ণ হাউসফুল ছিল এবং ১টি শো ছিল প্রায় হাউসফুল। মূলত মাল্টিপ্লেক্সের সাফল্যই সিনেমাটিকে দ্রুত আয়ের মাইলফলকে পৌঁছে দিয়েছে।

চার নারী চরিত্রকে কেন্দ্র করে এগিয়েছে রায়হান রাফীর এই ব্যতিক্রমী গল্পের সিনেমা। এতে অনবদ্য অভিনয় করেছেন শবনম বুবলী, নাজিফা তুষি, স্নিগ্ধা চৌধুরী ও মারিয়া শান্ত। নারীকেন্দ্রিক গল্পের নতুন এই ধারাটি দর্শকদের মাঝে বেশ সমাদৃত হচ্ছে।

জেএইচআর

Link copied!