ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

দাম্পত্যের এক মাস পূর্ণ করলেন বিজয়-রাশমিকা, আবেগী পোস্ট সোশ্যাল মিডিয়ায়

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

মার্চ ২৭, ২০২৬, ০৭:৫১ পিএম

দাম্পত্যের এক মাস পূর্ণ করলেন বিজয়-রাশমিকা, আবেগী পোস্ট সোশ্যাল মিডিয়ায়

দীর্ঘ সাত বছরের প্রেম আর নানা জল্পনার অবসান ঘটিয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া দক্ষিণি সিনেমার জনপ্রিয় জুটি বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা তাঁদের দাম্পত্য জীবনের প্রথম মাস পূর্ণ করলেন। 

বৃহস্পতিবার ছিল এই তারকা জুটির প্রথম বিবাহ বার্ষিকী (মাসপূর্তি)। বিশেষ এই দিনটি স্মরণীয় করে রাখতে দুজনেই সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে আবেগঘন পোস্ট শেয়ার করেছেন।

নিজের পোস্টে উচ্ছ্বাস প্রকাশ করে রাশমিকা মান্দানা লিখেছেন, বিশ্বাসই করতে পারছি না যে এরই মধ্যে এক মাস কেটে গেল। বিয়ে করাটা আমার কাছে একটা স্বপ্নের মতো ছিল। এই বিশেষ যাত্রায় পাশে থাকার জন্য তিনি তাঁর ঘনিষ্ঠ বান্ধবী ঐশ্বর্য, প্রিয়া এবং অর্পিতার প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁদের সহযোগিতার কারণেই বিয়ের দিনগুলো এত চমৎকার ও আনন্দময় হয়ে উঠেছিল বলে জানান এই অভিনেত্রী।

অন্যদিকে বিজয় দেবেরাকোন্ডা তাঁর পোস্টে লিখেছেন, আমাদের সবার জীবনেই বড় কিছু মুহূর্ত আসে এবং আমরা সবাই কোনো না কোনো সময়ে সেই পর্যায়ে পৌঁছাই। এক মাস পূর্ণ হওয়ার পর এখন আমরা দুজনেই কাজে ফিরতে চলেছি। বিজয়ও তাঁর জীবনের এই সুন্দর মুহূর্তগুলো গুছিয়ে দেওয়ার জন্য অর্পিতা, ঐশ্বর্য ও প্রিয়াকে ধন্যবাদ জানিয়েছেন।

উল্লেখ্য, দীর্ঘ সাত বছর চুটিয়ে প্রেম করার পর চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি ভারতের উদয়পুরে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই জুটি। পর্দার 'রিল লাইফ' রসায়ন থেকে বাস্তবে 'রিয়েল লাইফ' দম্পতি হওয়া এই জুটিকে আগামী ১১ সেপ্টেম্বর রাহুল সাংকৃত্যনের পরিচালিত ‘রানাবালি’ সিনেমায় আবারও একসঙ্গে পর্দায় দেখা যাবে।

জেএইচআর

Link copied!