ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬
‘নতুন রঙে রাঙুক প্রতিটি দিন’

নববর্ষের শুভেচ্ছা জানালেন অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

এপ্রিল ১৪, ২০২৬, ০২:৪৯ পিএম

নববর্ষের শুভেচ্ছা জানালেন অপু বিশ্বাস

পুরো দেশ যখন বাংলা নববর্ষ বরণে উৎসবে মেতেছে, ঠিক তখনই ভক্তদের বৈশাখী আমেজে শুভেচ্ছা জানালেন ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস। 

মঙ্গলবার (১৪ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের নতুন কিছু ছবি প্রকাশ করে শুভাকাঙ্ক্ষীদের নতুন বছরের অভিনন্দন জানান তিনি।

প্রকাশিত ছবিগুলোতে অপুকে দেখা গেছে পুরোপুরি দেশীয় ও আভিজাত্যপূর্ণ সাজে। সাদা রঙের শাড়ির ওপর নীল ও লাল জ্যামিতিক নকশায় ফুটে উঠেছে বৈশাখী আবহ। শাড়ির পাড়ের গাঢ় নীল রঙ আর হাতে পরা রেশমি চুড়ি তার সাজে এনে দিয়েছে বিশেষ বাঙালিয়ানা। গলার জমকালো গহনা তার লুকে একটি রাজকীয় ভাব ফুটিয়ে তুলেছে।

ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, “নতুন রঙের ছোঁয়ায় রাঙুক প্রতিটি দিন। সবাইকে জানাই বাংলা নববর্ষ ১৪৩৩-এর আন্তরিক শুভেচ্ছা। শুভ নববর্ষ।”

সোফায় বসে মৃদু হাসিমাখা চেহারায় অপুর এই ছবিগুলো প্রকাশের পরপরই তা নজর কেড়েছে নেটিজেনদের। ভক্ত ও অনুরাগীরা তাকে নতুন বছরের ফিরতি শুভেচ্ছা জানানোর পাশাপাশি তার শাশ্বত বাঙালি রূপের প্রশংসায় কমেন্ট বক্স ভরিয়ে দিচ্ছেন।

নতুন বছরে অপুর এমন বর্ণিল উপস্থিতি ভক্তদের মাঝে বাড়তি আনন্দ যোগ করেছে।

জেএইচআর

Link copied!