ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

পাচার মামলায় অভিনেত্রী নুসরাতকে তলব

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

এপ্রিল ২১, ২০২৬, ১১:০৮ এএম

পাচার মামলায় অভিনেত্রী নুসরাতকে তলব

রেশন সংক্রান্ত দুর্নীতি মামলার তদন্তে এবার টালিউড অভিনেত্রী ও সাবেক সংসদ সদস্য নুসরাত জাহানকে তলব করেছে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। আগামী ২২ এপ্রিল কলকাতার সিজিও কমপ্লেক্সে তাকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, বাংলাদেশে গম পাঠানোকে ঘিরে যে দুর্নীতির অভিযোগ উঠেছে, সেই সময় বসিরহাট লোকসভা আসনের সাংসদ ছিলেন নুসরাত। অভিযোগ রয়েছে, এই পাচারচক্রের কিছু আর্থিক লেনদেনের সঙ্গে তার সম্ভাব্য যোগসূত্র থাকতে পারে।

তবে নির্ধারিত দিনে কলকাতায় হাজিরা দেওয়ার পরিবর্তে তদন্তকারীদের কাছে একটি বিশেষ আবেদন জানিয়েছেন নুসরাত। তিনি দিল্লিতে অবস্থিত কেন্দ্রীয় তদন্ত সংস্থার সদর দপ্তরে উপস্থিত হতে আগ্রহ প্রকাশ করেছেন বলে জানা গেছে।

উল্লেখ্য, তৃণমূল কংগ্রেসের মনোনয়নে পাঁচ বছরের জন্য বসিরহাটের সাংসদ নির্বাচিত হয়েছিলেন তিনি। যদিও পরবর্তী লোকসভা নির্বাচনে আর অংশ নেননি, তবুও দলটির সঙ্গে তার ঘনিষ্ঠতা এখনো বজায় রয়েছে বলে রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে।

ইডির এই তলবের পর নুসরাত জাহান কী পদক্ষেপ নেন এবং তার আইনজীবীরা কী অবস্থান নেন, সেদিকেই এখন নজর সংশ্লিষ্টদের।

এম জি

Link copied!