ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

শুটিং সেটে অসুস্থ হয়ে হাসপাতালে নিকোল কিডম্যান

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

এপ্রিল ২৭, ২০২৬, ১১:২৮ এএম

শুটিং সেটে অসুস্থ হয়ে হাসপাতালে নিকোল কিডম্যান

অস্কারজয়ী হলিউড অভিনেত্রী নিকোল কিডম্যান হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। অ্যাপল টিভি প্লাসের নতুন সিরিজ ‘মার্গোস গট মানি ট্রাবলস’ এর শুটিং চলাকালীন তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন।

মার্কিন গণমাধ্যম পেজ সিক্সের তথ্য অনুযায়ী, গত ২২ এপ্রিল শুটিংয়ের সময় হঠাৎই অসুস্থ বোধ করেন নিকোল। তবে পেশাদার দায়িত্ববোধ থেকে অসুস্থ অবস্থাতেই পুরো দিনের শুটিং শেষ করেন তিনি।

পরে পরিস্থিতি খারাপ হলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। অভিনেত্রীর সহশিল্পী নিক অফারম্যান পিপল ম্যাগাজিনকে জানান, শুটিংয়ের প্রথম দিনই নিকোল ফ্লুতে আক্রান্ত হয়েছিলেন। বিশাল সেটে কয়েকশো অতিরিক্ত শিল্পী থাকার কারণে প্রযোজনার আর্থিক ক্ষতি এড়াতে তিনি বিশ্রাম না নিয়ে কাজ চালিয়ে যান।

হাসপাতালে তাকে শিরায় তরল চিকিৎসা (আইভি থেরাপি) দেওয়া হয়। বর্তমানে ৫৮ বছর বয়সী এই অভিনেত্রী সুস্থ আছেন বলে জানা গেছে।

উল্লেখ্য, সিরিজটিতে নিকোল কিডম্যান ‘লেইস’ চরিত্রে অভিনয় করেছেন। তার বিপরীতে নিক অফারম্যান অভিনয় করছেন ‘জিংক্স’ চরিত্রে। মুক্তির পর থেকেই সিরিজটি দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি করছে।

এম জি

Link copied!