ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মৌসুমীর ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ টিজার নিয়ে সমালোচনার ঝড়

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

মে ৯, ২০২৬, ০২:৩২ পিএম

মৌসুমীর ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ টিজার নিয়ে সমালোচনার ঝড়

নাটক থেকে সিনেমায় রূপান্তর করা ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ নিয়ে শুরু থেকেই বির্তক চলছিল। সম্প্রতি সিনেমাটির টিজার প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে দর্শকদের মাঝে তীব্র নেতিবাচক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। দর্শকদের একটি বড় অংশ সিনেমার মান এবং উপস্থাপনা নিয়ে চরম হতাশা ব্যক্ত করেছেন।

জানা গেছে, নির্মাতা হাসান জাহাঙ্গীর যুক্তরাষ্ট্রে চিত্রায়িত একটি স্বল্পদৈর্ঘ্য কনটেন্টকে টেনে বড় করে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে মুক্তি দিচ্ছেন। আগামী ১৫ মে সিনেমাটি প্রেক্ষাগৃহে আসার কথা রয়েছে। এই সিদ্ধান্তের বিরুদ্ধে ইতোমধ্যে চিত্রনায়িকা মৌসুমী ও তার স্বামী চিত্রনায়ক ওমর সানী তীব্র প্রতিবাদ জানিয়েছেন।

মৌসুমীর দাবি, তিনি কেবল এক ঘণ্টার একটি নাটকের জন্য শুটিং করেছিলেন, কিন্তু তাকে না জানিয়েই সেটিকে সিনেমা হিসেবে সেন্সর করানো হয়েছে।

গত বৃহস্পতিবার টিজারটি ইউটিউব ও ফেসবুকে অবমুক্ত করার পর থেকেই নেটিজেনরা মন্তব্য ঘরে কড়া সমালোচনা করছেন। ২০২৬ সালে দাঁড়িয়ে এমন নিম্নমানের নির্মাণ দেখে অনেকে বিষ্ময় প্রকাশ করেছেন।

দর্শকদের মতে, টিজারের মান অত্যন্ত সাধারণ এবং এতে গল্পের কোনো নতুনত্ব নেই। অনেকেই প্রশ্ন তুলেছেন, এ ধরনের কনটেন্ট নির্মাণের প্রয়োজনীয়তা নিয়ে।

মৌসুমীর একনিষ্ঠ ভক্তরা প্রিয় অভিনেত্রীকে এমন একটি কাজে দেখে আক্ষেপ প্রকাশ করছেন। তাদের মতে, মৌসুমীর মতো গুণী ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত একজন শিল্পীকে এ ধরনের কনটেন্টে ব্যবহার করা তার ক্যারিয়ারের জন্য নেতিবাচক।

ওমর সানী এক ভিডিও বার্তায় সিনেমাটির মুক্তি বন্ধের আহ্বান জানিয়ে বলেছিলেন, এটি আদতে কোনো সিনেমা নয়, বরং একটি সাধারণ নাটক।

মৌসুমীর অভিযোগ, তাকে ‘কাটপিস’-এর মতো ব্যবহার করে অনৈতিকভাবে সিনেমা বানানো হয়েছে। তবে সব সমালোচনা ও অভিযোগের মুখেও নির্মাতা হাসান জাহাঙ্গীর সিনেমাটি মুক্তি দেওয়ার সিদ্ধান্তে অটল রয়েছেন।

তিনি উল্লেখ করেন, সিনেমাটি মুক্তি পেলে দর্শক এর থেকে ইতিবাচক বার্তা পাবেন এবং সব ভুল বোঝাবুঝির অবসান হবে।

জেএইচআর

Link copied!