ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

বিশ্বে করোনায় আরও ৪৮৮ জনের মৃত্যু

মো. মাসুম বিল্লাহ

ডিসেম্বর ১২, ২০২২, ১০:১৮ এএম

বিশ্বে করোনায় আরও ৪৮৮ জনের মৃত্যু

করোনাভাইরাসে বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় ৪৮৮ জনের মৃত্যু হয়েছে। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৩৩ হাজার ৯৫৩ জন। সুস্থ হয়েছেন ২ লাখ ৩২ হাজার ৯৮৫ জন।

সোমবার (১২ ডিসেম্বর) সকালে করোনার হিসেব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ঘটেছে জাপানে। দেশটিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ১৯ হাজার ১৭৪ জন এবং মারা গেছেন ১৯০ জন।

এ ছাড়া রাশিয়ায় মৃত্যু হয়েছে ৫১ জন এবং আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৯৬ জন। ব্রাজিলে মৃত্যু হয়েছে ৪০ জন এবং আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৩৬৯ জন। দক্ষিণ কোরিয়া আক্রান্ত হয়েছেন ৫৪ হাজার ৩১৯ জন এবং মারা গেছেন ৪০ জন। তাইওয়ানে আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৮৪ জন এবং মৃত্যু হয়েছে ৩৮ জন। ইন্দোনেশিয়ায় আক্রান্ত হয়েছেন এক হাজার ৫৮৯ জন এবং মৃত্যু ২৬ জনের।

বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৫ কোটি ৩৭ লাখ ৩৭ হাজার ১৪ জন। মৃত্যু হয়েছে ৬৬ লাখ ৫৮ হাজার ৪৯৩ জনের। সুস্থ হয়েছেন ৬২ কোটি ৯১ লাখ ২৭ হাজার ৮৮৩ জন।

টিএইচ

Link copied!