ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

ডিসেম্বর ৩, ২০২৫, ০৪:৪৪ পিএম

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৯১ জনে। একই সময়ে নতুন করে ৪৯০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত এ বছর আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৯৬ হাজার ৬৭ জনে।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটিতে ২ জন, ঢাকা উত্তর সিটিতে ১ জন ও ময়মনসিংহ বিভাগে ২ জন রয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত একদিনে ঢাকা উত্তর সিটিতে সবচেয়ে বেশি ১০৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া চট্টগ্রাম বিভাগে ৮৮ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৭৭ জন, ঢাকা বিভাগে ৭৪ জন, বরিশালে ৫৮ জন, ময়মনসিংহ বিভাগে ৩৩ জন, খুলনা বিভাগে ২৮ জন, রাজশাহী বিভাগে ১৮ জন, রংপুর বিভাগে ৫ জন এবং সিলেট বিভাগে ৩ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

এতে আরও বলা হয়, গত ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ৩৯১ জন মারা গেছেন। এর মধ্যে সবচেয়ে বেশি ১৭৯ জনের মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে। এই সময়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৬৬ জন, বরিশাল বিভাগে ৪৭ জন, চট্টগ্রাম বিভাগে ৩১ জন, ময়মনসিংহ বিভাগে ২৪, রাজশাহী বিভাগে ২০ জন, খুলনা বিভাগে ১৩ জন, ঢাকা বিভাগে ৯ জন এবং সিলেট বিভাগে ২ জন ডেঙ্গুতে মারা গেছেন।

বছরের প্রথম দিন থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট আক্রান্ত হয়েছেন ৯৬ হাজার ৬৭ জন। এর মধ্যে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে বরিশাল বিভাগে ২০ হাজার ৮১৭ জন। আর সবচেয়ে কম ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে সিলেট বিভাগে, ৩৮৬ জন।

উল্লেখ্য, ২০২৪ সালে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত দেশে মোট ১,১১,২১৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হন এবং ৫৭৫ জনের মৃত্যু হয়। এর আগের বছর ২০২৩ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যান ১,৭০৫ জন এবং হাসপাতালে ভর্তি হন ৩,২১,১৭৯ জন। এভাবে ডেঙ্গু এখনো দেশের জন্য বড় স্বাস্থ্যঝুঁকি হিসেবে বিদ্যমান।

জেএইচআর

Link copied!