ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

শীতে হাত–পা পরিচর্যা: দৈনিক রুটিনেই মিলবে সমাধান

আসিফা হোসেন নীলা

আসিফা হোসেন নীলা

ডিসেম্বর ৩, ২০২৫, ০৬:৫৩ পিএম

শীতে হাত–পা পরিচর্যা: দৈনিক রুটিনেই মিলবে সমাধান

শীতের সময় হাত–পা রুক্ষ, শুষ্ক এবং ফাটা হয়ে যাওয়া খুবই স্বাভাবিক একটি সমস্যা। তাই এ মৌসুমে নিয়মিত ও সঠিক পরিচর্যাতেই হাত–পা থাকবে নরম, মসৃণ ও সুস্থ। নিচে শীতে হাত–পা পরিচর্যার প্রাথমিক নির্দেশনা তুলে ধরা হলো।

দৈনিক পরিচর্যা

শুরুতে কুসুম গরম পানি দিয়ে হাত–পা ধুতে হবে। সাথে ব্যবহার করা যেতে পারে হালকা সাবান বা হ্যান্ডওয়াশ। ধোয়ার পর ভালোভাবে শুকিয়ে নিয়ে প্রতিদিন অন্তত দুইবার ময়েশ্চারাইজার ব্যবহার করা জরুরি। এতে ত্বক আর্দ্র থাকবে এবং রুক্ষতা কমবে।

সাপ্তাহিক বিশেষ যত্ন

সপ্তাহে একদিন স্ক্রাব করলে হাত–পা আরও মসৃণ থাকে। ঘরোয়া স্ক্রাব হিসেবে চিনি ও অলিভ অয়েল ব্যবহার করা যায় অথবা বাজারের যেকোনো স্ক্রাবও ব্যবহার করা যেতে পারে। একই সঙ্গে নখ কেটে সঠিক শেইপ (Shape) করে নেওয়া, নখের পাশে জমে থাকা ময়লা পরিষ্কার করাও পরিচর্যার গুরুত্বপূর্ণ অংশ। পায়ের গোড়ালি রুক্ষ হলে পিউমিস স্টোন বা ফুট ফাইল দিয়ে ঘষে পরিষ্কার করা উচিত।

ফর্সা ও দাগহীন রাখতে

হাত–পা ফর্সা ও দাগহীন রাখতে লেবু ও মধু মিশিয়ে ১০ মিনিট লাগিয়ে ধুয়ে ফেললে ভালো ফল পাওয়া যায়। সপ্তাহে দুই থেকে তিনবার এ প্যাক ব্যবহার করা যেতে পারে। চাইলে দুধ, বেসন ও হলুদ মেশানো একটি ঘরোয়া মাস্কও ব্যবহার করা যায়। বাইরে গেলে ত্বক রোদে পুড়ে যাওয়া থেকে রক্ষা করতে অবশ্যই সানস্ক্রিন লাগানো দরকার।

নরম ও মসৃণ রাখতে

রাতে ঘুমানোর আগে পা ধুয়ে ভ্যাসলিন লাগিয়ে মোজা পরে নিলে গোড়ালি নরম থাকে। হাতের যত্নে গ্লিসারিন ও গোলাপ জল দিয়ে কয়েক মিনিট মালিশ করলে ত্বক আরও কোমল হয়।

দুর্গন্ধ বা ঘাম বেশি হলে

যাদের হাত–পায়ে ঘাম বা দুর্গন্ধ বেশি হয় তারা গরম পানি, লবণ ও বেকিং সোডা মিশিয়ে প্রায় ১৫ মিনিট পা ডুবিয়ে রাখতে পারেন। প্রতিদিন পরিষ্কার মোজা ব্যবহার করা এবং বাতাস চলাচল করে এমন জুতো পরাও জরুরি। সমস্যা বেশি হলে অ্যান্টিফাঙ্গাল পাউডার ব্যবহার করা যেতে পারে।

সঠিক যত্ন নিলে শীতের শুষ্কতা সহজেই নিয়ন্ত্রণে আনা যায়। নিয়মিত পরিচর্যার মাধ্যমেই হাত–পা থাকবে নরম, উজ্জ্বল ও সুস্থ।

ইএইচ

Link copied!