ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬
স্বাস্থ্যমন্ত্রী

বর্তমানে হামের চেয়ে নিউমোনিয়ার প্রকোপ বেশি 

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ১৫, ২০২৬, ০৫:৪৮ পিএম

বর্তমানে হামের চেয়ে নিউমোনিয়ার প্রকোপ বেশি 

রাজধানীর বিভিন্ন হাসপাতালে নিয়মিত তদারকি চলছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। তিনি বলেন, বর্তমানে হামের চেয়ে নিউমোনিয়ার প্রকোপ বেশি দেখা যাচ্ছে। সংক্রমণ নিয়ন্ত্রণ ও রোগীদের সঠিক চিকিৎসা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।

শুক্রবার বিকেলে রাজধানীর মহাখালীতে ডিএনসিসি কোভিড হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী জানান, হাসপাতালগুলোতে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, রোগীদের মানসম্মত সেবা নিশ্চিত করা এবং দালাল চক্রের দৌরাত্ম্য বন্ধে নিয়মিত অভিযান ও পরিদর্শন অব্যাহত রয়েছে। এটি সরকারের নিয়মিত কার্যক্রমের অংশ বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, রুটিন কাজের অংশ হিসেবে তিনি প্রতি সপ্তাহে বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করেন। এসব পরিদর্শনের মূল লক্ষ্য হলো সেবার মান পর্যবেক্ষণ, স্বাস্থ্যসেবা পরিবেশ উন্নত করা এবং দালালদের কার্যক্রম নিয়ন্ত্রণে রাখা।

বর্তমান রোগ পরিস্থিতি নিয়ে তিনি জানান, হামের সংক্রমণ ও মৃত্যুহার কমাতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। একই সঙ্গে দ্রুত টিকাদান কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। তবে টিকার পূর্ণ সুফল পেতে কিছুটা সময় লাগবে বলেও তিনি মন্তব্য করেন।

পরিস্থিতি আরও খারাপ হলে বিশেষায়িত হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানো হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী হাসপাতালগুলোতে যন্ত্রপাতি সরবরাহ এবং যেসব জায়গায় ভেন্টিলেটরের সংকট রয়েছে, তা সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

এম জি
 

Link copied!