ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

আলাস্কার কাছে রাশিয়ার বোমারু বিমান; বাধা দিল মার্কিন এফ-১৬

আন্তর্জাতিক ডেস্ক

অক্টোবর ১৯, ২০২২, ০৬:১২ পিএম

আলাস্কার কাছে রাশিয়ার বোমারু বিমান; বাধা দিল মার্কিন এফ-১৬

আমেরিকা উত্তরাঞ্চলীয় আলাস্কা অঙ্গরাজ্যের কাছাকাছি আন্তর্জাতিক আকাশসীমা থেকে রাশিয়ার দুটি বোমারু বিমানকে তাড়িয়ে দিয়েছে মার্কিন এফ-১৬ জঙ্গিবিমান।

নর্থ আমেরিকান অ্যারোস্পেস ডিফেন্স কমান্ড বা নোরাড মঙ্গলবার (১৯ অক্টোবর) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, রাশিয়ার দুটি টুপোলেভ টি ইউ-৯৫ বোমারু বিমান আলাস্কা এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোনের কাছাকাছি প্রবেশ করে এবং তৎপরতা চালায়। এ অবস্থায় কয়েকটি এফ-১৬ জঙ্গিবিমান রুশ বোমারু বিমান দুটিকে ওই এলাকা থেকে তাড়িয়ে দেয়।

ইউক্রেন ইসুতে রাশিয়া এবং আমেরিকার মধ্যে প্রচণ্ড উত্তেজনা বিরাজ করলেও নোরাড বলছে, রাশিয়ার বোমারু বিমানকে তারা হুমকি হিসেবে দেখছে না।

গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বছরের এই সময়টিতে সাধারণত রাশিয়া বার্ষিক পরমাণু মহড়া চালায়।

মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের স্ট্র্যাটেজিক কমিউনিকেশন্সের কো-অর্ডিনেটর জন কিরবি বলেন, আমরা ধারণা করছি যে, রাশিয়া মহড়া চালাচ্ছে এবং অতীতেও তারা এ ধরনের মহড়া চালিয়েছে। এ ধরনের মহড়ায় তারা সাধারণত ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে এবং কৌশলগত নানা ধরনের অস্ত্র মোতায়ন করে। সূত্র: পার্সটুডে

এবি

Link copied!