ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

কঙ্গোতে বন্যায় ১৬০ জনেরও বেশি মানুষের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক

ডিসেম্বর ১৭, ২০২২, ০৫:১৪ পিএম

কঙ্গোতে বন্যায় ১৬০ জনেরও বেশি মানুষের প্রাণহানি

কঙ্গোর রাজধানীতে বিগত কয়েক বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যায় ১৬০ জনেরও বেশি মানুষের প্রাণহানি ঘটেছে। কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে শুক্রবার জাতিসংঘ কর্মকর্তারা এ তথ্য জানিয়েনেছন। খবর এএফপি’র।

মঙ্গলবার রাতভর প্রচ- বৃষ্টিপাতের পর কিনশাসার কেন্দ্রস্থলের প্রধান সড়কগুলো বেশ কয়েক ঘণ্টা ধরে পানিতে নিমজ্জিত থাকে এবং মতাদি বন্দর অভিমুখী প্রধান সরবরাহ রুট বন্ধ হয়ে যায়। নগরীটিতে প্রায় দেড় কোটি মানুষ বসবাস করে।

জাতিসংঘের মানবিক সমন্বয় বিষয়ক দপ্তর (ওসিএইচএ) জানায়, ‘১৬ ডিসেম্বর কঙ্গো কর্তৃপক্ষ জানায়, এ প্রাকৃতিক দুর্যোগে দেশটিতে কমপক্ষে ১৬৯ জনের মৃত্যু ও প্রায় ৩০ জন আহত হয়েছে। নগরীর বিভিন্ন হাসপাতালে আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। বন্যায় কমপক্ষে ২৮০ টি ঘরবাড়ি ধসে পড়ে।’

ওসিএইচএ জানায়, প্রবল বর্ষণের ফলে সৃষ্ট বন্যায় রাজধানীর পশ্চিমের মন্ট-নগাফুলা ও নগালিমা জেলার সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। এতে প্রায় ৩৮ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়।

বুধবার (১৪ ডিসেম্বর) তিন দিনের জাতীয় শোক ঘোষণা করা হয়।

কঙ্গো রিভারের ধারে অবস্থিত কিনশাসায় সাম্প্রতিক বছরগুলোতে বিপুল সংখ্যক মানুষের সমাগম লক্ষ্য করা যায়।

টিএইচ

Link copied!