ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা আজ, কমবে বিমান ভাড়া

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুলাই ২১, ২০২৬, ১১:২৭ এএম

২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা আজ, কমবে বিমান ভাড়া

২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা করবে সরকার। এ উপলক্ষে আজ মঙ্গলবার সচিবালয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) হজ প্যাকেজের বিস্তারিত তুলে ধরবেন।

ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী বছরের হজে বিমান ভাড়া কমানোর পরিকল্পনা রয়েছে। বর্তমানে বিমান ভাড়া প্রায় এক লাখ ৫৪ হাজার টাকা হলেও তা কমিয়ে প্রায় এক লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ করা হতে পারে। এ ছাড়া সরকারি ব্যবস্থাপনায় এবার দুটি হজ প্যাকেজ ঘোষণা করা হবে।

গত বছর, অর্থাৎ ২০২৬ সালের হজের জন্য সরকারি ব্যবস্থাপনায় তিনটি প্যাকেজ ঘোষণা করেছিল ধর্ম মন্ত্রণালয়। এর মধ্যে বিশেষ হজ প্যাকেজ-১ এর ব্যয় নির্ধারণ করা হয়েছিল ছয় লাখ ৯০ হাজার ৫৯৭ টাকা। হজ প্যাকেজ-২ এর খরচ ছিল পাঁচ লাখ ৫৮ হাজার ৮৮১ টাকা এবং হজ প্যাকেজ-৩ এর ব্যয় ধরা হয়েছিল চার লাখ ৬৭ হাজার ১৬৭ টাকা।

সরকারি প্যাকেজের পাশাপাশি বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের জন্য একটি সাধারণ হজ প্যাকেজও নির্ধারণ করা হয়েছিল। সেই প্যাকেজের খরচ ছিল পাঁচ লাখ নয় হাজার ১৮৫ টাকা। সরকার নির্ধারিত এই প্যাকেজের ভিত্তিতে হজ এজেন্সিগুলোকে অতিরিক্ত দুটি প্যাকেজ ঘোষণা করার সুযোগ দেওয়া হয়েছিল।

আজ ঘোষিত নতুন হজ প্যাকেজে বিমান ভাড়া কমানোর বিষয়টি চূড়ান্ত হলে হজযাত্রীদের ব্যয় কিছুটা কমবে বলে সংশ্লিষ্টদের ধারণা।

এএন

Link copied!