ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

তুরস্কে কেনাকাটা বয়কটের আন্দোলন, গ্রেপ্তার ১১

আন্তর্জাতিক ডেস্ক

এপ্রিল ৫, ২০২৫, ১১:০২ এএম

তুরস্কে কেনাকাটা বয়কটের আন্দোলন, গ্রেপ্তার ১১

ইস্তাম্বুলের মেয়র একরেম ইমামোলুর গ্রেপ্তারের প্রতিবাদে তুরস্ক জুড়ে চলছে বিক্ষোভ আন্দোলন। আন্দোলনের অংশ হিসেবে ডাকা কেনাকাটা বয়কটের কর্মসূচিতে অংশ নেয়ায় ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু জানিয়েছে, ইস্তাম্বুলের প্রধান প্রসিকিউটর কার্যালয় ১৬ জনের বিরুদ্ধে ঘৃণা ও বিদ্বেষ ছড়ানোর অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। গ্রেপ্তার হওয়া ১১ জনের মধ্যে নেটফ্লিক্স সিরিজ রাইজ অব এম্পায়ার্স: অটোমান-এর এক অভিনেতাও রয়েছেন বলে জানিয়েছে তুর্কি অভিনেতা সংঘ।

তুরস্কের পুলিশের দাবি, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা সামাজিক যোগাযোগ মাধ্যমে জনগণকে বুধবার কেনাকাটা না করার আহ্বান জানিয়েছিলেন। এর আগে একদিনের এ বয়কট কর্মসূচি পালনের আহ্বান জানান প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি (সিএইচপি)-র নেতা ওজগুর ওজেল।

এর্দোয়ানপন্থি হিসেবে পরিচিত সংবাদমাধ্যম এবং বাণিজ্যিক প্রতিষ্ঠান বয়কটেরও আহ্বান জানান তিনি।এরপর বুধবার রাজধানী আঙ্কারা ও ইস্তাম্বুল শহরের বেশ কিছু ক্যাফে, রেস্তোরাঁ ও বার বন্ধ থাকে।

গত মার্চ মাসে ইমামোলুকে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করা হয়। দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন তিনি। বিরোধী দল সিএইচপি বলছে, এ মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

বিআরইউ

Link copied!