ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

দ. কোরিয়ায় আগাম প্রেসিডেন্ট নির্বাচনে চলছে ভোটগ্রহণ

আন্তর্জাতিক ডেস্ক   

আন্তর্জাতিক ডেস্ক   

জুন ৩, ২০২৫, ০৬:১৪ পিএম

দ. কোরিয়ায় আগাম প্রেসিডেন্ট নির্বাচনে চলছে ভোটগ্রহণ

গত বছরের ডিসেম্বরের শুরুতে দক্ষিণ কোরিয়ায় হঠাৎ সামরিক শাসন জারি করেন তৎকালীন প্রেসিডেন্ট ইয়ুন সুক ইয়ুল। তবে এই নির্দেশ মাত্র একদিন পরই ভেস্তে যায়। তিনি গ্রেপ্তার হন; সঙ্গে অভিসংশনের মাধ্যমে প্রেসিডেন্টের ক্ষমতা হারান তিনি।

ওই ঘটনার পর দক্ষিণ কোরিয়ায় আজ মঙ্গলবার (৩ মে) হচ্ছে আগাম প্রেসিডেন্ট নির্বাচন। যেখানে রক্ষণশীল কিম মুন সু এবং উদারপন্থি লি জা-মায়ুংয়ের মধ্যে সবচেয়ে বেশি লড়াই হবে।

এখন পর্যন্ত নির্বাচন নিয়ে যেসব জরিপ হয়েছে এতে দেখা গেছে, উদারপন্থি লি জা-মায়ুং এগিয়ে আছেন। বলা হচ্ছে, তিনি সহজ জয় পাবেন।

৬১ বছর বয়সী সাবেক এ মানবাধিকার বিষয়ক আইনজীবী এর আগে আরও দুইবার প্রেসিডেন্ট নির্বাচন করে ব্যর্থ হয়েছেন। তবে গত ডিসেম্বরে সাবেক প্রেসিডেন্ট ইয়ুন সুক ইয়ুল যখন সামরিক শাসন জারি করেন তখন সাধারণ মানুষকে এর বিরুদ্ধে রাস্তায় আনতে বড় ভূমিকা রাখেন তিনি।

আজকের এই আগাম নির্বাচনে ব্যাপক ভোটার উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে। এর আগে আগাম ভোটে গত বৃহস্পতি ও শুক্রবার অনেক মানুষ ভোট দেন। দেশটিতে প্রায় সাড়ে চার কোটি ভোটার আছেন। যার তিনভাগের বেশি মানুষ আগাম ভোটেই তাদের ভোট দিয়েছেন। আজ রাত ৮টার সময় আনুষ্ঠানিকভাবে ভোটদানের সময় শেষ হবে। এর কয়েক ঘণ্টা পর ঘোষণা করা হবে ফলাফল।

ইয়ুন সুক ইয়ুল সামরিক শাসন জারি করে অভিসংশিত হওয়ার পর তার পক্ষে ও বিপক্ষে অনেক মানুষ রাস্তায় নেমেছিলেন। এ বছরের এপ্রিলে যখন সংবিধান আদালতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তিনি ক্ষমতাচ্যুত হন তখন দেশটিতে নেতৃস্থানে শূন্যতা তৈরি হয়। যারপ্রভাব কূটনৈতিক কার্যক্রম ও অর্থনৈতিক বাজারে ব্যাপকভাবে পরিলক্ষিত হয়েছিল। -সূত্র: দ্য গার্ডিয়ান

আরএস

Link copied!