ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

ইরানে নতুন সামরিক গোয়েন্দা প্রধান নিয়োগ

আন্তর্জাতিক ডেস্ক

জুন ২০, ২০২৫, ১১:০৬ এএম

ইরানে নতুন সামরিক গোয়েন্দা প্রধান নিয়োগ

ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)- এর গোয়েন্দা বিভাগের প্রধান হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ খাদামিকে নিয়োগ দিয়েছে ইরান। বৃহস্পতিবার রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানায়, আইআরজিসি’র শীর্ষ কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ পাকপৌর তার নিয়োগ চূড়ান্ত করেন।

আইআরজিসির গোয়েন্দা ইউনিটের সাবেক প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মেদ কাজেমি’র স্থলাভিষিক্ত হলেন ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ খাদামি। গত ১৩ জুন ইরানে ইসরাইলি হামলা শুরুর দুইদিন পর ১৫ জুন নিহত হন মোহাম্মেদ কাজেমি।

ইরানে ইসরাইলি বিমান বাহিনীর অভিযান শুরুর দিনই নিহত হন আইআরজিসির সাবেক প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি। এরপর মেজর জেনারেল মোহাম্মাদ পাকপৌরকে আইআরজিসির শীর্ষ কমান্ডার হিসেবে নিয়োগ দেওয়া হয়।

ইরান-ইসরাইল যুদ্ধে যুক্তরাষ্ট্র জড়াবে কি না, সিদ্ধান্ত আসছে দুই সপ্তাহেইরান-ইসরাইল যুদ্ধে যুক্তরাষ্ট্র জড়াবে কি না, সিদ্ধান্ত আসছে দুই সপ্তাহে
গত সপ্তাহে ইরানে হামলা শুরু করে ইসরাইল। হামলায় ইরানের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন।

ইসরাইলের হামলার জবাবে ইরানও পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে।

বিআরইউ

Link copied!