ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

হামাসকে শেষবারের মতো সতর্ক করলেন ট্রাম্প 

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সেপ্টেম্বর ৮, ২০২৫, ১০:৪৯ এএম

হামাসকে শেষবারের মতো সতর্ক করলেন ট্রাম্প 

ইসরায়েল যুদ্ধবিরতির শর্ত মেনে নিয়েছে বলে দাবি করে হামাসকে শেষবারের মতো সতর্কবার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

রোববার তিনি সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে বলেন, ইসরায়েল আমার শর্ত মেনে নিয়েছে। এখন হামাসেরও মেনে নেওয়ার সময় এসেছে। আমি এর আগে হামাসকে পরিণতি সম্পর্কে সতর্ক করেছি। এটাই আমার শেষ সতর্কবার্তা।

ট্রাম্পের এই মন্তব্যের কিছুক্ষণ পর হামাস এক বিবৃতিতে জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে প্রাপ্ত প্রস্তাবের ভিত্তিতে যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনায় বসতে তাৎক্ষণিকভাবে প্রস্তুত।

মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে হোয়াইট হাউজের বিশেষ দূত স্টিভ উইটকফ গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির একটি নতুন প্রস্তাব হামাসের কাছে পাঠিয়েছেন। তবে হোয়াইট হাউজ প্রস্তাবটির বিস্তারিত প্রকাশ করেনি।

রোববার রাতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘আমাদের কিছু খুব ভালো আলোচনা হয়েছে। ভালো কিছু ঘটতে পারে। আমি মনে করি, খুব শিগগির গাজা নিয়ে একটি চুক্তি হতে যাচ্ছে।’

এর আগে গত মার্চ মাসেও ট্রাম্প হামাসকে একই ধরনের চূড়ান্ত আল্টিমেটাম দিয়েছিলেন। সে সময় তিনি বলেছিলেন, সব জীবিত জিম্মিকে অবিলম্বে মুক্তি দিতে হবে এবং নিহতদের দেহাবশেষ ফিরিয়ে দিতে হবে, না হলে ‘তোমাদের জন্য সব শেষ।’

ইসরায়েলের নাগরিক সংগঠন ‘হোস্টেজেস অ্যান্ড মিসিং ফ্যামিলিজ ফোরাম’ ট্রাম্পের সর্বশেষ হস্তক্ষেপকে ‘একটি সত্যিকারের অগ্রগতি’ হিসেবে স্বাগত জানিয়েছে।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলায় মোট ২৫১ জনকে জিম্মি করেছিল হামাস। এদের মধ্যে এখনও ৪৭ জন গাজায় আটক আছেন বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, এদের মধ্যে ২৫ জন নিহত হয়েছেন এবং তাদের দেহাবশেষ ফেরত চাইছে।

এদিকে ইসরায়েলের তীব্র আগ্রাসনে গাজার মানবিক পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠছে। শনিবার শত শত মানুষ ইসরায়েলের রাস্তায় নেমে সরকারকে গাজা সিটি দখলের অভিযান বন্ধের আহ্বান জানিয়েছেন। তাদের আশঙ্কা, ওই শহরেই জিম্মিদের রাখা হতে পারে।

জেএইচআর

Link copied!