ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

উত্তর কোরিয়া-মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সেপ্টেম্বর ২৬, ২০২৫, ০২:৫৩ পিএম

উত্তর কোরিয়া-মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা

উত্তর কোরিয়া ও মিয়ানমারের মধ্যে অস্ত্র বাণিজ্য নেটওয়ার্কের সঙ্গে জড়িত দুই রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান এবং তাদের পাঁচজন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়।

বিবৃতিতে বলা হয়, ২০২১ সালে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পর থেকে উত্তর কোরিয়া থেকে অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য সামরিক সরঞ্জাম কেনা বাড়িয়ে দিয়েছে মিয়ানমারের সেনাবাহিনী। এ বাণিজ্য প্রক্রিয়া পরিচালিত হয় মিয়ানমারের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান রয়্যাল শুন লেই কোম্পানি লিমিটেড এবং উত্তর কোরিয়ার রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান কোরিয়া মাইনিং ডেভেলপমেন্ট ট্রেডিং কর্পোরেশন (কোমিড)-এর মাধ্যমে।

নিষেধাজ্ঞার আওতায় এসেছে রয়্যাল শুন লেই কোম্পানি লিমিটেড, এর পরিচালক অউং কো কো উ, দুই শীর্ষ কর্মকর্তা কিয়াও থু মিয়ো মিন্ত ও তিন মিও অউং, কোমিডের উপপরিচালক কিম ইয়ং জু এবং কর্মকর্তা ন্যাম চোল উং। কোমিডের এ দুই কর্মকর্তা অস্ত্র আমদানি-রপ্তানির লেনদেন, চালান পাঠানো এবং অর্থ উত্তর কোরিয়ার সরকার ও দেশটির গোয়েন্দা সংস্থা ফরেন ইন্টেলিজেন্স এজেন্সির অ্যাকাউন্টে পৌঁছে দেওয়ার দায়িত্বে ছিলেন। উল্লেখ্য, কয়েক বছর আগে এ সংস্থার বিরুদ্ধেও নিষেধাজ্ঞা আরোপ করেছিল যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি জন হার্লে বিবৃতিতে বলেন, “উত্তর কোরিয়ার অস্ত্র উৎপাদন ও বাণিজ্য নেটওয়ার্ক অবৈধ এবং এটি যুক্তরাষ্ট্র ও এর মিত্রদের জন্য সরাসরি হুমকি।”

ওয়াশিংটনের নিষেধাজ্ঞার প্রতিক্রিয়া জানতে উত্তর কোরিয়ার জাতিসংঘ প্রতিনিধি দল এবং যুক্তরাষ্ট্রের মিয়ানমার দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স। তবে দুই দেশের কোনো কর্মকর্তাই এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।

ইএইচ

Link copied!