ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

আমেরিকার ৬ কোম্পানিকে চীনের বাণিজ্য নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সেপ্টেম্বর ২৬, ২০২৫, ০৬:০৬ পিএম

আমেরিকার ৬ কোম্পানিকে চীনের বাণিজ্য নিষেধাজ্ঞা

চীন আমেরিকার ছয়টি কোম্পানির ওপর বাণিজ্য নিষেধাজ্ঞা দিয়েছে। 

দু’দেশের মধ্যে চলমান উত্তেজনার মাঝেই বৃহস্পতিবার এই ঘোষণা এসেছে বলে জানিয়েছে সাউথ চায়না মর্নিং পোস্ট।

প্রতিবেদনে বলা হয়েছে, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে বহুল প্রত্যাশিত বৈঠককে সামনে রেখে এ সিদ্ধান্ত নিয়েছে বেইজিং। চীনের নিষেধাজ্ঞা উত্তেজনা আরও বাড়িয়েছে।

চীনা বাণিজ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, তিনটি মার্কিন কোম্পানিকে চীনের ‘অনির্ভরযোগ্য সত্তার তালিকায়’ যুক্ত করা হয়েছে, যা কার্যত তাদের বেইজিংয়ের সঙ্গে বাণিজ্য করতে নিষিদ্ধ করেছে। মন্ত্রণালয় জানিয়েছে, কোম্পানিগুলো তাইওয়ানের সঙ্গে সামরিক-প্রযুক্তিগত সহযোগিতায় জড়িত ছিল, যা চীনের জাতীয় সার্বভৌমত্ব, নিরাপত্তা ও উন্নয়ন স্বার্থকে ক্ষুণ্ণ করছে।

নিষিদ্ধ কোম্পানিগুলোর মধ্যে রয়েছে

  • মনুষ্যবিহীন যানবাহন নির্মাতা সারনিক টেকনোলজিস
  • স্যাটেলাইট প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যারকম
  • ইঞ্জিনিয়ারিং ফার্ম ওশানিয়ারিং ইন্টারন্যাশনাল

চীনের রপ্তানি নিয়ন্ত্রণ তালিকায় থাকা বাকি তিনটি কোম্পানি হলো

  • সামরিক জাহাজ নির্মাতা হান্টিংটন ইঙ্গলস ইন্ডাস্ট্রিজ
  • ইঞ্জিনিয়ারিং ও সুবিধা ব্যবস্থাপনা প্রতিষ্ঠান প্লানেট ম্যানেজমেন্ট গ্রুপ
  • গোয়েন্দা সংস্থা গ্লোবাল ডাইমেনশনস

চীনা মন্ত্রণালয় জানিয়েছে, এই তিনটি কোম্পানি চীনের জাতীয় নিরাপত্তা ও স্বার্থের জন্য বিপজ্জনক। তবে তারা সতর্ক করে জানিয়েছেন, সৎ ও আইন মেনে চলা বিদেশি কোম্পানির উদ্বেগের কোনো কারণ নেই এবং তালিকা প্রণয়নে যথেষ্ট বিচক্ষণতা অবলম্বন করা হয়েছে।

ইএইচ

Link copied!