ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

কারাদণ্ডের রায়কে ‘ত্রুটিপূর্ণ ও প্রহসনমূলক’ বললেন টিউলিপ সিদ্দিক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

ডিসেম্বর ১, ২০২৫, ০৭:০৫ পিএম

কারাদণ্ডের রায়কে ‘ত্রুটিপূর্ণ ও প্রহসনমূলক’ বললেন টিউলিপ সিদ্দিক

রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা একটি মামলায় দোষী সাব্যস্ত হয়ে দুই বছরের কারাদণ্ড পেয়েছেন ব্রিটিশ পার্লামেন্ট সদস্য টিউলিপ সিদ্দিক। এটি বাংলাদেশের কোনো আদালতে প্রথম কোনো ব্রিটিশ এমপির সাজা হওয়ার ঘটনা। 

সোমবার দুপুর পৌনে ১২টার দিকে ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক মো. রবিউল আলম এই রায় ঘোষণা করেন। টিউলিপ সিদ্দিক হলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার মেয়ে।

রায় ঘোষণা হওয়ার পরপরই ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানকে দেওয়া এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় টিউলিপ সিদ্দিক তার বিরুদ্ধে দেওয়া রায়কে তীব্রভাবে প্রত্যাখ্যান করেছেন। তিনি এই রায়কে ‘ত্রুটিপূর্ণ ও প্রহসনমূলক’ বলে মন্তব্য করেছেন। যুক্তরাজ্যের হ্যাম্পস্টেড অ্যান্ড হাইগেটের এই এমপি বলেন, “এর (বিচারের) শুরু থেকে শেষ পর্যন্ত পুরো প্রক্রিয়াটি ত্রুটিপূর্ণ ও প্রহসনমূলক ছাড়া আর কিছুই নয়।” 

তিনি আরও যোগ করেন, “এই ক্যাঙ্গারু কোর্টের সম্পূর্ণ অযৌক্তিক রায়টি আগে থেকেই অনুমান করা যাচ্ছিল...আমার মনোযোগ সবসময় হ্যাম্পস্টেড এবং হাইগেটের আমার ভোটারদের ওপর এবং আমি বাংলাদেশের নোংরা রাজনীতিতে বিভ্রান্ত হতে রাজি নই।”

এদিকে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দেওয়া দুর্নীতির রায়কে স্বীকৃতি দিচ্ছে না তার দল লেবার পার্টিও। লেবার পার্টির পক্ষ থেকে কারণ হিসেবে বলা হয়েছে, বিচারকাজ চলাকালে টিউলিপ সিদ্দিককে ন্যায্য আইনি প্রক্রিয়ার মাধ্যমে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি। 

এর আগে, গত সপ্তাহে শীর্ষস্থানীয় ব্রিটিশ আইনজীবীদের একটি দল বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করে বলেছিলেন যে, টিউলিপ সিদ্দিকের অনুপস্থিতিতে তার বিরুদ্ধে চলা বিচারকাজটি ‘সাজানো, কল্পিত এবং অন্যায্য’।

ইএইচ

Link copied!