ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

প্রেসিডেন্ট মাদুরো সুস্থ ও দৃঢ় মনোবল নিয়ে আছেন, জানালেন ছেলে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

জানুয়ারি ১১, ২০২৬, ১১:১১ পিএম

প্রেসিডেন্ট মাদুরো সুস্থ ও দৃঢ় মনোবল নিয়ে আছেন, জানালেন ছেলে

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো যুক্তরাষ্ট্রে আটক অবস্থায়ও সুস্থ আছেন এবং দৃঢ় মনোবল বজায় রেখেছেন এমন বার্তা আইনজীবীদের মাধ্যমে ছেলের কাছে পাঠিয়েছেন বলে জানিয়েছেন তার ছেলে ও দেশটির আইনপ্রণেতা নিকোলাস মাদুরো গুয়েরা।

শনিবার শাসক ইউনাইটেড সোশ্যালিস্ট পার্টি অব ভেনেজুয়েলা (পিএসভি) এর নেতাদের উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে মাদুরো গুয়েরা বলেন, আইনজীবীরা তাদের জানিয়েছেন যে প্রেসিডেন্ট মাদুরো শারীরিক ও মানসিকভাবে ভালো আছেন।

তিনি বলেন, “আইনজীবীরা আমাদের জানিয়েছেন, তিনি শক্ত আছেন এবং আমাদের দুঃখ পাওয়ার কোনো কারণ নেই।” বাবার উদ্ধৃতি দিয়ে তিনি আরও বলেন, “আমরা ভালো আছি। আমি একজন যোদ্ধা।”

মাদুরো গুয়েরা জানান, তার বাবা মোটেও ভেঙে পড়েননি। তিনি বলেন, সরকার ও সমর্থকরা ঐক্যবদ্ধভাবে দৃঢ় অবস্থানে রয়েছেন। শাভেজ আন্দোলনের মূল শক্তি ঐক্যের মধ্যেই নিহিত বলেও মন্তব্য করেন তিনি।

তার ভাষায়, “শাভেজ আন্দোলনের শক্তি হলো ঐক্য। যা-ই ঘটুক না কেন, আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।”

এদিকে, ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ শনিবার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে দেশে ফিরিয়ে আনার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি দেশবাসীর প্রতি শান্তি, স্থিতিশীলতা ও দেশের ভবিষ্যৎ সুরক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

ইএইচ

Link copied!