ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

গির্জা থেকে ঘুষ গ্রহণ, দক্ষিণ কোরিয়ার সাবেক আইনপ্রণেতার কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

জানুয়ারি ২৮, ২০২৬, ০৮:৩৩ পিএম

গির্জা থেকে ঘুষ গ্রহণ, দক্ষিণ কোরিয়ার সাবেক আইনপ্রণেতার কারাদণ্ড

বিতর্কিত ইউনিফিকেশন চার্চের কাছ থেকে ঘুষ নেওয়ার দায়ে দক্ষিণ কোরিয়ার প্রভাবশালী আইনপ্রণেতা কওন সিয়ং-দংকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার সিউলের একটি আদালত এই রায় ঘোষণা করেন। কওন সিয়ং-দং দক্ষিণ কোরিয়ার প্রধান বিরোধী দল এবং সাবেক ক্ষমতাসীন দল পিপল পাওয়ার পার্টির (পিপিপি) একজন সিনিয়র নেতা।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর তথ্যমতে, কওনের বিরুদ্ধে ওই গির্জার কাছ থেকে ১০ কোটি উন (প্রায় ৭০ হাজার ডলার) গ্রহণের অভিযোগ প্রমাণিত হয়েছে। যদিও বিশেষ কৌঁসুলিরা তাঁর চার বছরের কারাদণ্ডের আবেদন করেছিলেন, তবে বিচারক তাঁকে দুই বছরের সাজা প্রদান করেন। কওন সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইয়লের অত্যন্ত ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত।

এই রায় ঘোষণার মাত্র কয়েক ঘণ্টা আগে সাবেক ফার্স্ট লেডি কিম কন হিকে একই চার্চের কাছ থেকে উপহার নেওয়ার দায়ে ২০ মাসের কারাদণ্ড দেওয়া হয়। কিমের বিরুদ্ধে তদন্তের সূত্র ধরেই ইউনিফিকেশন চার্চের প্রধান হান হাক-জাকেও গ্রেপ্তার করা হয়েছে। এই চার্চটি বিশ্বজুড়ে তাদের বিশাল ব্যবসায়িক সাম্রাজ্য ও গণবিয়ের জন্য পরিচিত।

দক্ষিণ কোরিয়ার বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এই ঘটনা এক বিশাল কেলেঙ্কারি হিসেবে সামনে এসেছে। দেশটির বাম ও ডান-উভয় শিবিরের একাধিক প্রভাবশালী রাজনীতিকের বিরুদ্ধে এই চার্চ থেকে অবৈধ সুবিধা নেওয়ার অভিযোগ উঠেছে। এর আগে গত মাসে চার্চের কাছ থেকে নগদ অর্থ ও বিলাসবহুল ঘড়ি উপহার নেওয়ার অভিযোগে সমুদ্রবিষয়ক মন্ত্রী চুন জে-সু পদত্যাগ করতে বাধ্য হন। 

বর্তমান প্রেসিডেন্ট লি জে মিয়ং ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন, রাজনীতিতে অনভিপ্রেত প্রভাব বিস্তারকারী ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

জেএইচআর

Link copied!