ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের বৈঠক, যা বললেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

ফেব্রুয়ারি ৭, ২০২৬, ১০:২৮ এএম

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের বৈঠক, যা বললেন ট্রাম্প

ওমানে অনুষ্ঠিত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার বহুল প্রতীক্ষিত বৈঠক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে তাঁর ‘খুব ভালো আলোচনা’ হয়েছে। 

শুক্রবার ফ্লোরিডায় মার-এ-লাগো রিসোর্টে যাওয়ার পথে এয়ার ফোর্স ওয়ান বা রাষ্ট্রীয় বিমানে সাংবাদিকদের তিনি এই কথা বলেন।

ট্রাম্প বলেন, ইরানের বিষয়ে আমাদের খুব ভালো আলোচনা হয়েছে। ইরান এখন একটি চুক্তি করার জন্য খুব মরিয়া হয়ে আছে। আগামী সপ্তাহে দেশ দুটির মধ্যে আবারও বৈঠক হবে বলেও জানান তিনি।

গতকাল মাস্কাটে ইরানের প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। অন্যদিকে ওয়াশিংটনের পক্ষ থেকে ছিলেন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। এ ছাড়া মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান ব্র্যাড কুপারও মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে এই আলোচনায় যোগ দিয়েছিলেন।

গত কয়েক দিন ধরে মধ্যপ্রাচ্যে ব্যাপক সামরিক শক্তি জড়ো করেছে মার্কিনিরা। এর মধ্যেই এই গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হলো। এই আলোচনার মূল লক্ষ্য ছিল মধ্যপ্রাচ্যের উত্তেজনা বৃদ্ধি আটকানো।

ওমানে আলোচনা চলার মধ্যেই ইরানকে নিয়ে একটি নির্বাহী আদেশ জারি করেছেন ডোনাল্ড ট্রাম্প। এর মাধ্যমে তেহরানের বিরুদ্ধে নতুন শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছেন তিনি। ট্রাম্প এই আদেশে বলেছেন, যেসব দেশ ইরান থেকে পণ্য কিনবে, সেসব দেশের পণ্যের ওপর যুক্তরাষ্ট্র অতিরিক্ত বা সেকেন্ডারি শুল্ক আরোপ করবে।

জেএইচআর

Link copied!