ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

বলিভিয়ায় টাকা ভর্তি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ১৫ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ১০:২৯ এএম

বলিভিয়ায় টাকা ভর্তি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ১৫ জন নিহত

দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়ার রাজধানী লা পাজের কাছে একটি সামরিক কার্গো বিমান বিধ্বস্ত হয়ে কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। দেশটির জাতীয় মুদ্রা 'বলিভিয়ান বলিভিয়ানো'তে পরিপূর্ণ বিমানটি অবতরণের সময় একটি মহাসড়কের ওপর আছড়ে পড়লে এই হতাহতের ঘটনা ঘটে।

বলিভিয়ার প্রতিরক্ষামন্ত্রী মার্সেলো স্যালিনাস এক বিবৃতিতে জানান, নতুন ছাপানো নোট নিয়ে বলিভীয় সেনাবাহিনীর একটি হারকিউলিস সি-১৩০ কার্গো উড়োজাহাজ এল আলতো বিমানবন্দরের দিকে যাচ্ছিল। অবতরণের সময় রানওয়ে থেকে বিচ্যুত হয়ে সেটি পাশের মহাসড়কে আছড়ে পড়ে এবং সেটিতে আগুন ধরে যায় বলে তিনি উল্লেখ করেন।

বিমানবন্দরের ফায়ার সার্ভিস বাহিনীর প্রধান পাভেল তোভার সাংবাদিকদের বলেন, দুর্ঘটনাস্থল থেকে তারা ১৫ জনের মরদেহ উদ্ধার করেছেন। তবে নিহতদের মধ্যে কতজন বিমানের আরোহী এবং কতজন মহাসড়কের যানবাহনের যাত্রী ছিলেন তা এখনও নিশ্চিত করা যায়নি বলে তিনি জানান।

বলিভিয়ার বিমান বাহিনীর মুখপাত্র জেনারেল সার্জিও লোরা এক বিবৃতিতে জানান, কার্গো বিমানটিতে মোট ৬ জন ক্রু ছিলেন। তাদের মধ্যে চারজনের মরদেহ উদ্ধার করা গেলেও বাকি দুইজনের খোঁজ এখনও পাওয়া যায়নি বলে তিনি উল্লেখ করেন।

বিমানটি মহাসড়কে আছড়ে পড়ায় অন্তত ১৫টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, বিধ্বস্ত বিমান থেকে ছড়িয়ে পড়া নোট সংগ্রহের জন্য উৎসুক জনতা ভিড় করছেন।

তবে বলিভিয়ার কেন্দ্রীয় ব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড এপিনোজা জানান, এই নোটগুলো আপাতত কোনো কাজে আসবে না। নোটগুলোতে এখনও সিরিয়াল নাম্বার বসানো হয়নি এবং সেই কাজ সম্পন্ন করতেই সেগুলো কেন্দ্রীয় ব্যাংকে আনা হচ্ছিল বলে তিনি উল্লেখ করেন।

জেএইচআর

Link copied!