ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬
ট্রাম্প

আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মার্চ ১, ২০২৬, ০৫:৫২ এএম

আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশ সময় আজ রোববার মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এই দাবি করেন। সেখানে তিনি খামেনিকে ইতিহাসের অন্যতম নিষ্ঠুর ব্যক্তি হিসেবে উল্লেখ করেন।

প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর পোস্টে বলেন, খামেনির মৃত্যু শুধু ইরানের মানুষের জন্যই নয়, বরং সারা বিশ্বের মানুষের জন্য এক কাঙ্ক্ষিত বিচার। খামেনি এবং তাঁর বাহিনী যাদের হত্যা বা পঙ্গু করে দিয়েছিল, এটি তাঁদের জন্য একটি বিশেষ মুহূর্ত বলে তিনি জানান। ট্রাম্প উল্লেখ করেন, খামেনি অত্যন্ত উন্নত ট্র্যাকিং সিস্টেম এবং মার্কিন গোয়েন্দাদের নজরদারি থেকে বাঁচতে পারেননি।

ইসরায়েলের সাথে মিলে এক যৌথ অভিযান পরিচালনার কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, এই অভিযানে খামেনি বা তাঁর সাথে থাকা অন্য নেতাদের আসলে কিছুই করার ছিল না। ইরানের জনগণের জন্য তাঁদের দেশ ফিরে পাওয়ার এটাই সবচেয়ে বড় সুযোগ বলে তিনি মন্তব্য করেন। ট্রাম্প জানান, ইসলামিক বিপ্লবী গার্ড ও সেনাবাহিনীর অনেকেই এখন আর যুদ্ধ করতে আগ্রহী নয়।

তিনি আরও বলেন, বিপ্লবী গার্ড এবং পুলিশ বাহিনী চাইলে এখনো ক্ষমা পেতে পারে, তবে দেরি করলে তাঁদের জন্য মৃত্যু অপেক্ষা করছে। ইরানি দেশপ্রেমিকদের সাথে একাত্ম হয়ে দেশটিকে মর্যাদাপূর্ণ স্থানে ফিরিয়ে নিতে তিনি সকলের প্রতি আহ্বান জানান। এই পুনর্গঠন প্রক্রিয়া দ্রুত শুরু হওয়া উচিত বলে তিনি মনে করেন।

ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, মধ্যপ্রাচ্যসহ সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত এই বিমান হামলা অব্যাহত থাকবে। প্রয়োজন হলে পুরো সপ্তাহজুড়ে বিরতিহীনভাবে হামলা চালানো হতে পারে বলে তিনি উল্লেখ করেন। উল্লেখ্য, শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় খামেনির প্রাসাদটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।

সূত্র: বিবিসি

জেএইচআর

Link copied!