ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

ইরানে হামলার প্রতিবাদে ঢাকায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মার্চ ২, ২০২৬, ০৪:৪৩ পিএম

ইরানে হামলার প্রতিবাদে ঢাকায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ
ফাইল ছবি

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরাইলির যৌথ হামলার প্রতিবাদে ঢাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশ বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে।

সোমবার দুপুরে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

বিক্ষোভ পূর্ব সমাবেশে বক্তারা বলেন, আলোচনা চলমান থাকা অবস্থায় ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা আন্তর্জাতিক রীতিনীতি বিরুদ্ধ। একটি স্বাধীন দেশের সর্বোচ্চ ব্যক্তিকে হত্যা করা আন্তর্জাতিক কোনো রীতিতেই পড়ে না।

ইরানের প্রধান নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে নিজ বাসভবনে ক্ষেপণাস্ত্র হামলায় হত্যা করা প্রতিষ্ঠিত বিশ্বব্যবস্থার প্রতি স্পষ্ট উপেক্ষা ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।

এসময় বক্তারা অবিলম্বে যুদ্ধ বন্ধে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। সমাবেশ শেষে একটি মিছিল বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হাউজ বিল্ডিং চত্বরে গিয়ে সমাপ্ত হয়।

শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরাইল একযোগে ইরানে হামলা চালায়। চলমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিসহ প্রায় শতাধিক নিহত হন। পরে ইরান যুক্তরাষ্ট্রের ঘাঁটি লক্ষ্য করে মধ্যপ্রাচ্যজুড়ে হামলা চালায়। ইসরাইলেও ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান।  

এএন

Link copied!