ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ইরানের পক্ষে স্লোগান দেওয়ায় হাত ভাঙল মার্কিন সিনেটর প্রার্থীর

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মার্চ ৫, ২০২৬, ০৮:৩১ পিএম

ইরানের পক্ষে স্লোগান দেওয়ায় হাত ভাঙল মার্কিন সিনেটর প্রার্থীর

যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে সিনেটের একটি শুনানি চলাকালে ইরানের পক্ষে স্লোগান দেওয়ায় পুলিশের সাথে ধস্তাধস্তিতে নর্থ ক্যারোলাইনার সিনেট প্রার্থী ব্রায়ান ম্যাকগিনিসের হাত ভেঙে গেছে। 

বুধবার সিনেট আর্মড সার্ভিসেস সাব-কমিটির শুনানিতে সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সাক্ষ্য দেওয়ার সময় এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে।

বৃহস্পতিবার (৫ মার্চ) প্রকাশিত বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্যানুযায়ী, শুনানির মাঝপথে গ্রিন পার্টির প্রার্থী এবং সাবেক মার্কিন মেরিন সদস্য ম্যাকগিনিস হঠাৎ দাঁড়িয়ে ইসরায়েল বিরোধী এবং ইরানের পক্ষে স্লোগান দিতে শুরু করেন। এ সময় তিনি চিৎকার করে বলেন, ইসরায়েল এই যুদ্ধের জন্য দায়ী এবং ইসরায়েলের হয়ে কেউ লড়াই করতে চায় না। তাঁকে কক্ষ থেকে বের করতে গেলে তিনজন পুলিশ কর্মকর্তা এবং মন্টানার রিপাবলিকান সিনেটর টিম শিহি ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন।

ভিডিও ফুটেজে দেখা যায়, ধস্তাধস্তির একপর্যায়ে ম্যাকগিনিস দরজা আঁকড়ে ধরার চেষ্টা করলে তাঁর হাতটি ভেঙে যায়। এ সময় কক্ষে উপস্থিত অন্যান্য সহকর্মীদের আতঙ্কিত হয়ে চিৎকার করতে দেখা যায়। ঘটনার পর ম্যাকগিনিস স্বীকার করেন যে, তিনি তাঁর হাতে গুরুতর আঘাত পেয়েছেন। রিপাবলিকান সিনেটর শিহি পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, ম্যাকগিনিস সংঘর্ষের উদ্দেশ্যে ক্যাপিটলে এসেছিলেন এবং তিনি পরিস্থিতি শান্ত করতেই এগিয়ে গিয়েছিলেন।

ক্যাপিটল পুলিশ জানিয়েছে, ম্যাকগিনিস কর্মকর্তাদের ওপর চড়াও হয়েছিলেন এবং সহিংসভাবে কাজে বাধা দিয়েছিলেন। পুলিশ তাঁর বিরুদ্ধে আক্রমণ, বেআইনিভাবে বিক্ষোভ প্রদর্শন এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা দায়ের করেছে। এই ঘটনাটি যুক্তরাষ্ট্রের রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।

জেএইচআর

Link copied!