ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬
ট্রাম্প

আমাদের প্রয়োজনে ন্যাটো ব্যর্থ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

এপ্রিল ১৮, ২০২৬, ০৫:৪২ পিএম

আমাদের প্রয়োজনে ন্যাটো ব্যর্থ

ইরান যুদ্ধে উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট ন্যাটো নিস্ক্রিয়তা নিয়ে  আবারও কটাক্ষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এটি প্রমাণ হয়েছে, আমাদের প্রয়োজনে তারা একেবারেই নিষ্ফল ও ব্যর্থ।

জোটটির বর্তমান অবস্থানকে একটি দাতার (ডোনার) সঙ্গে তুলনা করে ট্রাম্প বলেছেন, নির্বাচনে ইতোমধ্যে বিজয়ী হওয়ার পর তারা রাজনৈতিক প্রচারে অবদান রাখার চেষ্টা করছে। আমার বিজয়ের পর প্রচারণায় অবদানের বিষয়টি আমি যেমন গণ্য করবো না, তেমনই ন্যাটো, আমরা জেতার পরে, এটিও গণ্য হবে না।

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় বক্তব্য দেওয়ার সময় ন্যাটোকে নিয়ে এসব কথা বলেন ট্রাম্প। 

ইরান হরমুজ প্রণালী খুলে দিয়েছে উল্লেখ করে ট্রাম্প বলেন, তবে তেহরানের সাথে আমাদের লেনদেন শতভাগ সম্পন্ন না হওয়া পর্যন্ত মার্কিন নৌ অবরোধ বহাল থাকবে। হরমুজ প্রণালীর বিষয়টি যখন প্রায় শেষ, তখন আমি ন্যাটোর কাছ থেকে একটি ফোন কল পেয়েছি। 

তিনি বলেন, আমি তাদের বলেছি, দুই মাস আগে আপনাদের সাহায্য পেলে খুশি হতাম, কিন্তু এখন আমি সত্যিই আপনাদের সাহায্য চাই না। কারণ যখন তাদের প্রয়োজন ছিল, তখন তারা একেবারেই অকেজো ছিল।

ট্রাম্প বলেন, আমি জয়ী হওয়ার পরে, কেউ একজন আমার কাছে এসে বলল- স্যার আমি আপনার প্রচারণায় বড় অবদান রাখতে চাই এবং আমি বললাম, শুনুন, আপনি নিশ্চয়ই বোঝেন, আমার বিজয় অর্জনের পর প্রচারণায় অবদান রাখায় বিষয়টি আমি গণ্য করবো না। আর ন্যাটো, আমরা এই যুদ্ধে জয়ী হওয়ার পর, আপনাদের বিষয়টিও এ রকমই ছিল।

ন্যাটোর অর্থায়নে বিপুল পরিমাণ মার্কিন অবদানের প্রতি ইঙ্গিত করে তিনি আরও বলেন, ন্যাটোর জন্য যুক্তরাষ্ট্রের সমর্থন প্রয়োজন।

মার্কিন যুক্তরাষ্ট্র ন্যাটোতে সবচেয়ে বড় অর্থায়নকারী দেশ। ওয়াশিংটন এই জোটে ৯80 বিলিয়ন ডলার দিয়েছে, যা জিডিপির ৩.২ শতাংশ। 

সূত্র: স্কাই নিউজ

এম জি

Link copied!