ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

এপ্রিল ২০, ২০২৬, ১২:০৭ পিএম

বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম

হরমুজ প্রণালির কাছে একটি ইরানি জাহাজ জব্দের ঘটনাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এর সরাসরি প্রভাবে সোমবার (২০ এপ্রিল) লেনদেনের শুরুতেই বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের লাফ দেখা গেছে।

বাজার সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, মার্কিন নৌবাহিনী সম্প্রতি একটি ইরানি পতাকাবাহী জাহাজ জব্দ করেছে। যুক্তরাষ্ট্রের দাবি, জাহাজটি তাদের আরোপিত নিষেধাজ্ঞা অমান্য করার চেষ্টা করছিল। এই ঘটনার পর হরমুজ প্রণালি দিয়ে দীর্ঘমেয়াদে তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এর আগে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ওই পথে চলাচলকারী দুটি জাহাজে গুলি চালায় এবং অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত প্রণালি বন্ধ রাখার হুঁশিয়ারি দেয়।

সর্বশেষ তথ্য অনুযায়ী, সোমবার আন্তর্জাতিক বাজারে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (WTI) তেলের দাম ৬.২১ শতাংশ বৃদ্ধি পেয়ে ব্যারেলপ্রতি ৮৯.৬ ডলারে পৌঁছেছে। অন্যদিকে, ব্রেন্ট ক্রুড তেলের দাম ৫.২৭ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৫.১৪ ডলারে দাঁড়িয়েছে। উল্লেখ্য, গত শুক্রবার শান্তি আলোচনার আশায় তেলের দাম প্রায় ৯ শতাংশ কমেছিল, যা আজকের এই ঘটনায় আবারও ঊর্ধ্বমুখী হলো।

ইরান এই জাহাজ জব্দের ঘটনাকে ‘সামুদ্রিক দস্যুতা’ হিসেবে আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে এবং দ্রুত প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছে। তেহরানের এই অনমনীয় অবস্থানে বিদ্যমান যুদ্ধবিরতি টিকবে কি না, তা নিয়ে গভীর অনিশ্চয়তা দেখা দিয়েছে।

আর্থিক পরিষেবা সংস্থা এমএসটি মার্কির বিশ্লেষক সল ক্যাভোনিক জানান, যুক্তরাষ্ট্র ও ইরানের পরস্পরবিরোধী অবস্থানের কারণে তেলের বাজার ক্রমাগত ওঠানামা করছে। মাঠপর্যায়ে সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক করা এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

এদিকে আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানির (এডনক) ব্যবস্থাপনা পরিচালক সুলতান আল জাবের জানিয়েছেন, গত ৫০ দিনে প্রায় ৬০০ মিলিয়ন ব্যারেল তেল এই সংকটের কারণে আটকে গেছে। তিনি দ্রুত হরমুজ প্রণালিকে নিরাপদ ও সচল করার আহ্বান জানিয়েছেন।

বিশেষজ্ঞরা মনে করছেন, যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন, আলোচনা স্থগিত হওয়া এবং উভয় পক্ষের সামরিক তৎপরতা বৃদ্ধির ফলে বাজারে আস্থার সংকট তৈরি হয়েছে। দীর্ঘমেয়াদে নিরাপদ চলাচল নিশ্চিত না হলে তেলের বাজার স্থিতিশীল হওয়ার সম্ভাবনা কম। তথ্যসূত্র: বিবিসি ও অয়েল প্রাইস ডটকম।

জেএইচআর

Link copied!