ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

এপ্রিল ২৫, ২০২৬, ১২:৪০ পিএম

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র

বাংলাদেশসহ বিশ্বের ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী (ইমিগ্র্যান্ট) ভিসা প্রদান সাময়িকভাবে স্থগিত করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। তবে ভ্রমণ (ভিজিটর) ও শিক্ষার্থীসহ অন্যান্য অনভিবাসী ভিসা কার্যক্রম স্বাভাবিক থাকবে বলে জানানো হয়েছে।

শনিবার ঢাকায় মার্কিন দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এ তথ্য নিশ্চিত করা হয়। 

পোস্টে বলা হয়, তালিকাভুক্ত দেশগুলোর অভিবাসীদের মধ্যে যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থে সরকারি সহায়তা গ্রহণের হার তুলনামূলক বেশি হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ঘোষণা অনুযায়ী, ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে এই স্থগিতাদেশ কার্যকর হয়েছে। এর আওতায় বাংলাদেশসহ সংশ্লিষ্ট দেশগুলোর নাগরিকদের জন্য নতুন করে অভিবাসী ভিসা ইস্যু আপাতত বন্ধ রাখা হবে।

তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ভিসা স্থগিত থাকলেও আবেদন প্রক্রিয়া পুরোপুরি বন্ধ করা হয়নি। আবেদনকারীরা নির্ধারিত নিয়মে আবেদন জমা দিতে পারবেন, তবে ভিসা অনুমোদনের ক্ষেত্রে সাময়িক বিরতি বহাল থাকবে।

তালিকায় থাকা দেশগুলো হলো:

আফগানিস্তান, আলবেনিয়া, আলজেরিয়া, অ্যান্টিগুয়া ও বারবুডা, আর্মেনিয়া, ভুটান, বসনিয়া ও হার্জেগোভিনা, ব্রাজিল, মিয়ানমার (বার্মা), কম্বোডিয়া, ক্যামেরুন, কেপ ভার্দে, কলম্বিয়া, কোট দিভোয়ার, কিউবা, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র, ডমিনিকা, মিশর, ইরিত্রিয়া, ইথিওপিয়া, ফিজি, দ্য গাম্বিয়া, জর্জিয়া, ঘানা, গ্রেনাডা, গুয়াতেমালা, গিনি, হাইতি, ইরান, ইরাক, জ্যামাইকা, জর্ডান, কাজাখস্তান, কসোভো, কুয়েত, কিরগিজস্তান, আজারবাইজান, বাহামা, বার্বাডোস, বেলারুশ, বেলিজ, লাওস, লেবানন, লাইবেরিয়া, নিকারাগুয়া, নাইজেরিয়া, উত্তর মেসিডোনিয়া, পাকিস্তান, কঙ্গো প্রজাতন্ত্র, রাশিয়া, রুয়ান্ডা, লিবিয়া, মলদোভা, মঙ্গোলিয়া, মন্টেনেগ্রো, মরক্কো, নেপাল, সেন্ট কিটস ও নেভিস, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডিনস, সেনেগাল, সিয়েরা লিওন, সোমালিয়া, দক্ষিণ সুদান, সুদান, সিরিয়া, তানজানিয়া, থাইল্যান্ড, টোগো, তিউনিসিয়া, উগান্ডা, উরুগুয়ে, উজবেকিস্তান, ইয়েমেন।

এম জি

Link copied!