ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ইসরায়েলি গুপ্তচরের ফাঁসি কার্যকর করল ইরান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

এপ্রিল ২৫, ২০২৬, ০৩:৫৯ পিএম

ইসরায়েলি গুপ্তচরের ফাঁসি কার্যকর করল ইরান

ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে অভিযুক্ত ইরফান কায়ানির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। শনিবার ভোরে তার ফাঁসি কার্যকর করা হয় বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

রয়টার্সের বরাতে ইরানের আধা-সরকারি তাসনিম নিউজ জানায়, জানুয়ারিতে দেশজুড়ে বিক্ষোভ চলাকালে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ইরফান কায়ানিকে গ্রেপ্তার করা হয়।

অভিযোগ অনুযায়ী, তিনি ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে কাজ করতেন এবং ইসফাহান শহরে সহিংসতা ছড়াতে ভূমিকা রাখেন। তার বিরুদ্ধে সরকারি ও বেসরকারি স্থাপনায় হামলা, অগ্নিসংযোগ এবং আতঙ্ক সৃষ্টির অভিযোগ আনা হয়।

পরবর্তীতে মামলাটি সর্বোচ্চ আদালতে গেলে দেশটির সুপ্রিম কোর্ট মৃত্যুদণ্ড বহাল রাখে। আদালতের রায় কার্যকর করে শনিবার ভোরে তাকে ফাঁসিতে ঝোলানো হয়।

ঘটনাটি ইরান-ইসরায়েল উত্তেজনার প্রেক্ষাপটে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

এএন

Link copied!